আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস। বাংলাদেশের স্বাধীনতাসংগ্রাম এবং মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। ১৯৭১ সালের এই দিনে তৎকালীন মেহেরপুর মহকুমার বৈদ্যনাথতলার আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার শপথ গ্রহণ করে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি, সৈয়দ নজরুল ইসলামকে উপ-রাষ্ট্রপতি এবং তাজউদ্দীন আহমদকে প্রধানমন্ত্রী করে মুজিবনগর সরকার গঠন করা হয়। এম এ জি ওসমানীকে সরকারের প্রধান সেনাপতি নিযুক্ত করা হয়।
সেই সরকারের শপথ গ্রহণের স্থান বৈদ্যনাথতলাকে মুজিবনগর নামকরণ করা হয়। মুজিবনগরে ১২ জন আনসার সদস্য বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামকে গার্ড অব অনার প্রদান করেন।
এ উপলক্ষে বুধবার (১৭ এপ্রিল) সকাল ১১ ঘটিকায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে নকলা উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিন এর সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম সোহেল এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফেরদৌস রহমান জুয়েল, নকলা পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, নকলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের মিয়া, আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আলমগীর আজাদ, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. ইসহাক আলী, হাজী জালমামুদ কলেজ এর ভাইস প্রিন্সিপাল আলতাফ আলী প্রমুখ।
এসময় আরো উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা শাহরিয়ার মুরসালিন মেহেদী, উপজেলা প্রকৌশলী আরেফিন পারভেজ, মৎস্য কর্মকর্তা অনিক সরকারসহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও প্রতিনিধিগণ। নকলা ইয়্যুথ রিপোর্টার্স ক্লাবের সভাপতি মো. নুর হোসেন, সাধারণ সম্পাদক ফজলে রাব্বী রাজন, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল আমিন, সদস্য রেজাউল হাসান সাফিত, দৈনিক যায়যায়দিন উপজেলা প্রতিনিধি শফিউল আলম লাভলু ও রাজনৈতিক দলের বিভিন্ন পযার্য়ের নেত্রীবৃন্দ।








