শুক্রবার, ১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩, ১৩ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

বাটলারের অনন্য নজির ইতিহাসগড়া সেঞ্চুরিতে

ইতিহাসগড়া সেঞ্চুরিতে বাটলারের অনন্য নজিরইতিহাসগড়া সেঞ্চুরিতে বাটলারের অনন্য নজির
কলকাতার বিপক্ষে জশ বাটলারের সেঞ্চুরি দেখে মাইকেল ভন বলতে বাধ্য হলেন, এটাই তার দেখা সেরা টি-টোয়েন্টি সেঞ্চুরি। জাতীয় দলের সতীর্থ বেন স্টোকসের বক্তব্য, বাটলার কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচ শেষ না করলেই বরং অবাক হতেন তিনি। কখনো আগ্রাসী হয়েছেন, কখন করেছেন ধৈর্যশীল ব্যাটিং।

শেষ ছয় ওভারে ৯৬ রান প্রয়োজন ছিল রাজস্থানের। বাটলার ছাড়া স্বীকৃত ব্যাটার ছিলেন শুধু পাওয়েল। তিনিও ফিরে গেলেন। এরপর বাটলার লড়লেন একাকী। আভেশ খানের সঙ্গে ৩৮ রানের জুটি গড়েছেন বটে। তবে সবটা করেছেন তিনিই। আভেশকে খেলতে হয়নি একটা বলও। ১৮ বলে ৪৬ দরকার। সেই ম্যাচটাও শেষ করেছেন দারুণ দক্ষতায়।

জস বাটলার নিজের প্রথম ৩৪ বলে করলেন মাত্র ৪২ রান। অপরপ্রান্তে ততক্ষণে নেই ৬ উইকেট। এরপর পরিস্থিতি বুঝে খেললেন অমর এক ইনিংস। নিজের বাকি ২৬ বলে করলেন ৬৫ রান। সঙ্গে জেতালেন দলকেও। আর এই সেঞ্চুরি দিয়ে ছাড়িয়ে গেলেন টি-২০ ক্রিকেটের কিংবদন্তী ক্রিস গেইলকেও।

আইপিএলে গেইলকে ছাড়িয়ে দ্বিতীয় সর্বোচ্চ সেঞ্চুরির মালিক এখন জশ বাটলার। গেইলের সেঞ্চুরি ছিল ৬টি। আর গতকাল বাটলার করেছেন নিজের ৭ম সেঞ্চুরি। আইপিএলে বিদেশি ক্রিকেটারদের মধ্যে এখন সর্বোচ্চ সেঞ্চুরির মালিক এই ইংলিশ ব্যাটার। আর সবমিলিয়ে আছেন দ্বিতীয় স্থানে। আইপিএলের সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক বিরাট কোহলি। তার সেঞ্চুরি ৮টি।

অন্য একদিকে অবশ্য সবার ওপরে বাটলার। আইপিএলে রানতাড়া করতে নেমে বাটলার করেছেন ৩ সেঞ্চুরি। দ্বিতীয় ইনিংসে নেমে এতবেশি সেঞ্চুরি আইপিএলে আর কেউই করতে পারেননি।

এছাড়া নিজের এমন সেঞ্চুরির দিনে আরেক ইতিহাস গড়েছেন রাজস্থান রয়্যালসের এই ব্যাটার। ১৭ বছরের ইতিহাসে আইপিএলে সবচেয়ে বেশি রানতাড়া করেছে তার দল। সেটাও এমনই এক অনবদ্য সেঞ্চুরির কল্যাণে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ইরানের সঙ্গে আবার যুদ্ধের হুঁশিয়ারি ট্রাম্পের
বিশ্বকাপে যুক্তরাষ্ট্রেই খেলবে ইরান
আজ মহান মে দিবস
বিচ্ছেদ ভুলে ফের প্রেমে মশগুল হানিয়া আমির
বিয়ের আগে টানা লাউ খেয়েছেন যে অভিনেতী
নকলায় ক্ষতিকর রং মিশিয়ে আইসক্রিম তৈরি: ৩০ হাজার টাকা জরিমানা
রাজনৈতিক কারণে দায়ের করা ২৩ হাজার ৮৬৫টির বেশি মামলা প্রত্যাহার
হাম পরিস্থিতি আগামী মাসের মধ্যেই সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব
ইনুকে ‘টেনশন না করতে বলা’ দুই কনস্টেবল শাস্তির আওতায়
প্রথম নির্বাচনেই বাজিমাত, ভোটের বন্যায় ভাসলেন থালাপতি বিজয়
টঙ্গীতে মাদক অভিযানে পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ২৮
জার্মানি থেকে সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র!
দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস
শিক্ষামন্ত্রীর নতুন পিএস বিচারক ফারহান ইসতিয়াক
সংরক্ষিত নারী আসনের ৪৯ জন প্রার্থীর গেজেট কাল
দাম বাড়ল সয়াবিন তেলের
প্রাথমিক শিক্ষার্থীদের নতুন ইউনিফর্মের নকশা উপস্থাপন
যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম চার বছরের মধ্যে সর্বোচ্চ
বিরোধী দলীয় এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী
বাজেটে চাপ পড়ার কোনো সম্ভাবনা নেই: প্রধানমন্ত্রী

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০ 
কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.