শুক্রবার, ১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩, ১৩ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

পাকিস্তানের পার্লামেন্ট চত্বর থেকে জুতা চুরি!

জুতা চুরি! তাও আবার পার্লামেন্টে? আশ্চর্য হলেও সত্য!

যেকোনো দেশে সবচেয়ে সুরক্ষিত জায়গাগুলোর মধ্যে একটি ধরা হয় পার্লামেন্টেকে। সেখানে মন্ত্রী-এমপিদের নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে সার্বক্ষণিক মোতায়েন থাকে ডজন ডজন নিরাপত্তাকর্মী। কিন্তু সবার চোক ফাঁকি দিয়ে নিরাপত্তার চাদরে মোড়া সেই পার্লামেন্ট চত্বর থেকেই কি না চুরি হয়ে গেলো ২০ জোড়া জুতা! আর তার কারণে খালি পায়ে হেঁটে বাড়ি ফিরতে হলো এমপিদের!

সম্প্রতি এমন ঘটনাই ঘটেছে পাকিস্তানে। আর তার জেরে বিতর্কের ঝড় তৈরি হয়েছে দক্ষিণ এশিয়ার দেশটিতে।

প্রশ্ন উঠছে, পার্লামেন্টে চত্বরের আঁটসাট নিরাপত্তা টপকে জুতাচোর ঢুকলো কীভাবে? এ ঘটনায় প্রশ্নবিদ্ধ হয়েছে সেখানকার নিরাপত্তা ব্যবস্থাও।

পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউনের খবরে জানা যায়, গত শুক্রবার (১৯ এপ্রিল) পাকিস্তানের পার্লামেন্ট চত্বরে থাকা একটি মসজিদ থেকে ঘটেছে এই জুতা চুরির ঘটনা।

সেদিন দুপুরে জুমআর নামাজ পড়তে মসজিদে ঢুকেছিলেন সংসদ সদস্য, সাংবাদিক ও সরকারি কর্মকর্তারা। কিন্তু নামাজ শেষে বের হতেই চোখ ছানাবড়া সবার। কারণ, কড়া নিরাপত্তায় ঘেরা পার্লামেন্ট চত্বরের মসজিদ থেকে অন্তত ২০ জোড়া জুতা গায়েব!

কীভাবে কী হলো কিছুই বুঝতে পারছিলেন না তারা। অনেক খোঁজাখুজির পরেও নিজেদের জুতা না পেয়ে বিকল্পের সন্ধানে ব্যস্ত হয়ে পড়েন সবাই। শেষমেষ খালি পায়েই ঘরে ফিরতে হয় অনেককে।”

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ইরানের সঙ্গে আবার যুদ্ধের হুঁশিয়ারি ট্রাম্পের
বিশ্বকাপে যুক্তরাষ্ট্রেই খেলবে ইরান
আজ মহান মে দিবস
বিচ্ছেদ ভুলে ফের প্রেমে মশগুল হানিয়া আমির
বিয়ের আগে টানা লাউ খেয়েছেন যে অভিনেতী
নকলায় ক্ষতিকর রং মিশিয়ে আইসক্রিম তৈরি: ৩০ হাজার টাকা জরিমানা
রাজনৈতিক কারণে দায়ের করা ২৩ হাজার ৮৬৫টির বেশি মামলা প্রত্যাহার
হাম পরিস্থিতি আগামী মাসের মধ্যেই সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব
ইনুকে ‘টেনশন না করতে বলা’ দুই কনস্টেবল শাস্তির আওতায়
প্রথম নির্বাচনেই বাজিমাত, ভোটের বন্যায় ভাসলেন থালাপতি বিজয়
টঙ্গীতে মাদক অভিযানে পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ২৮
জার্মানি থেকে সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র!
দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস
শিক্ষামন্ত্রীর নতুন পিএস বিচারক ফারহান ইসতিয়াক
সংরক্ষিত নারী আসনের ৪৯ জন প্রার্থীর গেজেট কাল
দাম বাড়ল সয়াবিন তেলের
প্রাথমিক শিক্ষার্থীদের নতুন ইউনিফর্মের নকশা উপস্থাপন
যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম চার বছরের মধ্যে সর্বোচ্চ
বিরোধী দলীয় এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী
বাজেটে চাপ পড়ার কোনো সম্ভাবনা নেই: প্রধানমন্ত্রী

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০ 
কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.