শেরপুর জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় আজ ২৪ এপ্রিল, (বুধবার) দুপুর ২ ঘটিকায়। সাংবাদিক মো. ইউসুফ আলী রবিনের সঞ্চালনায় প্রবীণ সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা মো. আখতারুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মো. ছানুয়ার হোসেন ছানু এমপি, সাধারণ সম্পাদক, শেরপুর জেলা আওয়ামী লীগ।

প্রিয় অতিথি হিসেবে ছিলেন জনাব এ ডি এম শহিদুল ইসলাম এমপি, যুগ্ম-সাধারণ সম্পাদক, শ্রীবরদী উপজেলা আওয়ামী লীগ।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মো. হুমায়ুন কবীর রুমান, চেয়ারম্যান, শেরপুর জেলা পরিষদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মো. গোলাম কিবরিয়া, মেয়র, শেরপুর পৌরসভা এবং আলহাজ্ব মো. রফিকুল ইসলাম, চেয়ারম্যান, শেরপুর সদর উপজেলা পরিষদ। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলার রাজনৈতিক ও বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সকল প্রকার মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি আলহাজ্ব মো. ছানুয়ার হোসেন ছানু এমপি মহোদয় শুভেচ্ছা বক্তব্য রাখেন এবং ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানান বাংলার অগ্নিকন্যা খ্যাত বর্তমান জাতীয় সংসদের মাননীয় সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী। এরপর একে একে সকল অতিথিবৃন্দ কথা বলেন। সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে অনুভূতি প্রকাশ করেন শেরপুর জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা, নকলা উপজেলা প্রেসক্লাবের সভাপতি জনাব মো. মোশারফ হোসাইন, নালিতাবাড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সাংবাদিক হাকিম বাবুল প্রমুখ…

বেগম মতিয়া চৌধুরী অসুস্থতাজনিত কারণে উপস্থিত থাকতে না-পারায় সবার কাছে দোয়া চেয়েছেন এবং শেরপুরের উন্নয়নে সর্বাত্মকভাবে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেছেন। একইসাথে সবাইকে মিলেমিশে কাজ করার আহ্বান জানিয়েছেন।













