শুক্রবার, ২৯ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩, ১১ জিলহজ ১৪৪৭, গ্রীষ্মকাল

গাজার ৭০ শতাংশ দখলের নির্দেশ দিলেন নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক

ছবি : সংগৃহীত

গাজা উপত্যকার ৭০ শতাংশ এলাকা দখলে নিতে ইসরায়েলি সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলি টেলিভিশন চ্যানেল ১২–এ প্রচারিত এক ভিডিও বক্তব্যে তিনি এ নির্দেশনার কথা জানান।

গত বৃহস্পতিবার (২৮ মে) প্রচারিত ওই ভিডিওতে নেতানিয়াহু বলেন, ‘এই মুহূর্তে আমরা গাজা উপত্যকার প্রায় ৬০ শতাংশ এলাকার পূর্ণ নিয়ন্ত্রণে আছি। আমার নির্দেশ হলো এটিকে ৭০ শতাংশে নিয়ে যাওয়া।’

ভিডিওতে উপস্থিত এক ব্যক্তি পুরো গাজা দখলের আহ্বান জানালে নেতানিয়াহু বলেন, ‘আমরা ধাপে ধাপে এগোচ্ছি। আগে ৭০ শতাংশ।’ তবে পুরো গাজা উপত্যকা দখলের সম্ভাবনাও তিনি নাকচ করেননি বলে জানিয়েছে টাইমস অব ইসরায়েল।

এর আগে মার্চের মাঝামাঝি সময়ে ইসরায়েলি সেনাবাহিনী মানবিক সহায়তা সংস্থাগুলোকে যে মানচিত্র সরবরাহ করেছিল, তাতে দেখা যায়, তারা ‘ইয়েলো লাইন’-এর বাইরেও অতিরিক্ত ১১ শতাংশ এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে।

২০২৫ সালের অক্টোবর মাসে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতির সময় এই সীমারেখা নির্ধারণ করা হয়েছিল। এর ফলে গাজার প্রায় ৬৪ শতাংশ এলাকা ইসরায়েলি নিয়ন্ত্রণে চলে যায়, যা আগে ছিল ৫৩ শতাংশ।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

বর্জ্য অপসারণে গাফিলতি, দুই সিটির দুই কর্মকর্তা প্রত্যাহার
জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আট দিনের কর্মসূচি ঘোষণা
হামে আক্রান্ত হয়ে আরও ১০ শিশুর মৃত্যু
রাজধানীতে পশুর বর্জ্য দ্রুত অপসারণের কাজ সরাসরি তদারকি করতে পরিদর্শন করছেন প্রধানমন্ত্রী
গাজার ৭০ শতাংশ দখলের নির্দেশ দিলেন নেতানিয়াহু
ঈদের দ্বিতীয় দিনেও ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
দ্বিতীয় দিনেও চলছে কোরবানি
ঈদের দিনে ঘরোয়া রূপে অপু বিশ্বাস
ঈদে নতুন গান নিয়ে হাজির নুসরাত ফারিয়া
হামে আরও ৫ শিশুর মৃত্যু
সেনানিবাসে গিয়ে স্মৃতিকাতর হয়ে পড়লেন প্রধানমন্ত্রী
মালদ্বীপকে ৪-২ গোলে হারিয়ে দিল বাংলাদেশ
জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন প্রধানমন্ত্রী
আজ পবিত্র ঈদুল আজহা
আদ-দ্বীনে শিশু মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন
দেশবাসী ও বিশ্ব মুসলিম উম্মাহকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী
হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
রাজধানীর নর্দায় বাস দুর্ঘটনায় নিহত ৪
কটা ভালো ঈদযাত্রা ম্যানেজ করতে সক্ষম হয়েছি: সড়কমন্ত্রী

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.