সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩, ৭ জিলহজ ১৪৪৭, গ্রীষ্মকাল

ঈদের ছুটির পর রামিসা হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু

কলিকাল প্রতিনিধি

ছবি : সংগৃহীত

ঈদের ছুটির পর প্রথম কার্যদিবসেই বহুল আলোচিত রামিসা হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। তিনি বলেন, নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত মামলাগুলোর দ্রুত বিচার নিশ্চিতে সরকার কঠোর অবস্থানে রয়েছে এবং এ লক্ষ্যে ঈদের ছুটির মধ্যেও সংশ্লিষ্ট আদালত খোলা রাখার বিষয়ে সুপ্রিম কোর্টের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ সোমবার (২৫ মে) দুপুরে চুয়াডাঙ্গা সার্কিট হাউজে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, “১ জুন থেকে রামিসা হত্যা মামলার বিচার শুরু হচ্ছে। ঈদের ছুটির পর প্রথম কার্যদিবসেই বিচার কার্যক্রম শুরু হবে। ইতোমধ্যে ২৪ ঘণ্টার মধ্যেই আসামি জবানবন্দি দিয়েছে। আমরা বলেছিলাম, এক সপ্তাহের মধ্যে চার্জশিট দেওয়া হবে। সেই প্রক্রিয়ায় আমরা দ্রুত এগিয়ে যাচ্ছি।”

ঝিনাইদহে এনসিপির সঙ্গে ঘটে যাওয়া ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টিকে এনসিপি যেমন রাজনৈতিকভাবে দেখছে, বিএনপিও একইভাবে দেখছে। তবে নাসীরুদ্দীন পাটওয়ারীর সঙ্গে স্থানীয়ভাবে যে আচরণ করা হয়েছে, তা কেউ কামনা করে না এবং সেটি শোভনীয়ও নয়।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পিটু, খালিদ মাহমুদ মিল্টন, জেলা যুবদলের সভাপতি শরিফ-উর জামান সিজার, সাধারণ সম্পাদক সাইফুর রশীদ ঝন্টু, ছাত্রদলের সভাপতি শাহাজান খান, সাধারণ সম্পাদক মোমিন মালিতা, স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ শরীফুল আলম বিলাস, সাধারণ সম্পাদক এম এ তালহা, কৃষকদলের সভাপতি মোকাররম হোসেনসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এর আগে সভায় জুলাই সনদ প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, “জুলাই সনদকে সবচেয়ে বেশি ধারণ করছে বিএনপি। সনদ বাস্তবায়নে দাঁড়ি, কমা, সেমিকোলনসহ ধাপে ধাপে এগিয়ে যাওয়া হচ্ছে।”

পরে তিনি দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা মিশনারি মাঠ প্রাঙ্গণে কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত তিন দিনব্যাপী সমাপনী অনুষ্ঠানে যোগ দেন।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

কালশী বস্তির আগুন নিয়ন্ত্রণে
হামের উপসর্গ নিয়ে ১৭ জনের মৃত্যু
ঈদের ছুটির পর রামিসা হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু
পশ্চিমবঙ্গের পর উত্তর প্রদেশেও কুরবানিতে নতুন নির্দেশনা
প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ
সকাল সাড়ে ৭টায় ঈদের প্রধান জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী
এলেঙ্গায় রড বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ১৭ জন নিহত
বিকেলে প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন
বিশ্বকাপ ফুটবলের থিম সং প্রকাশ
২৯ কার্যদিবসে শিশু ধর্ষণ মামলার রায়, যুবকের মৃত্যুদণ্ড
হামে প্রাণ গেলো আরও ১৬ শিশুর
যেভাবে বানাবেন খাসির মাংসের কালাভুনা
বিয়ে করলেন কঙ্গনা!
রামিসা হত্যা মামলায় আসামিপক্ষে রাষ্ট্রীয় খরচে মামলা পরিচালনার জন্য আইনজীবী নিয়োগ
জাতীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী
রামিসা হত্যার ঘটনায় অভিযোগ গঠনের শুনানি ১ জুন
এলপিএলের ড্রাফটে ৪৮ বাংলাদেশি ক্রিকেটার
রাফসানের সঙ্গে আমিই প্রথম যোগাযোগ করি: জেফার
নকলায় কুরবানি বিষয়ে শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতা
কক্সবাজার আদালত চত্বরে প্রকাশ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ২

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১ 
কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.