রবিবার, ২৪ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, ৬ জিলহজ ১৪৪৭, গ্রীষ্মকাল

ডিএনএ রিপোর্ট ৭২ ঘণ্টার মধ্যে পেলে ঈদের আগেই চার্জশিট: আইনমন্ত্রী

কলিকাল প্রতিনিধি

ছবি : সংগৃহীত

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যার ডিএনএ রিপোর্ট ৭২ ঘণ্টার মধ্যে পেলে ঈদের আগেই চার্জশিট গঠন করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

আজ শনিবার (২৩ মে) সকালে রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। আইনমন্ত্রী বলেন, ডিএনএ না করে চার্জশিট দেওয়া হলে বিচার প্রশ্নবিদ্ধ হবে। এ ধরনের মামলায় ডিএনএ খুব গুরুত্বপূর্ণ প্রমাণ।

তিনি আরও বলেন, রামিসার ডিএনএ রিপোর্ট আসতে ৭২ ঘণ্টার বেশি সময় লাগবে না। ঈদের আগে চার্জশিট দিতে পারলে, ঈদের পর বিচারকাজ শুরু করা যাবে। এতে জনগণের প্রত্যাশা পূরণ হবে বলেও মন্তব্য করেন তিনি।

আইনমন্ত্রী বলেন, রামিসা হত্যার বিচার করতে সকার প্রতিশ্রুতিবদ্ধ। যত দ্রুত সম্ভব এই মামলার বিচার শেষ করতে সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে।

উল্লেখ্য, গত মঙ্গলবার (১৯ মে) পল্লবীর একটি বাসা থেকে শিশু রামিসার গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া সোহেল রানার বিরুদ্ধে হত্যার অভিযোগ ওঠে। পরে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। আটক হওয়ার পর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন সোহেল রানা। একই সঙ্গে তার স্ত্রী স্বপ্না আক্তারকেও গ্রেফতার করা হয়।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

রামিসা হত্যা ও ধর্ষণ মামলায় বিশেষ পিপি নিয়োগ
নকলায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির কর্মশালা
রামিসা হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন হবে এক মাসেই: প্রধানমন্ত্রী
ধরার খাল খনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ঘরমুখো মানুষের ঈদযাত্রা শুরু
ময়মনসিংহের উদ্দেশে প্রধানমন্ত্রী
ডিএনএ রিপোর্ট ৭২ ঘণ্টার মধ্যে পেলে ঈদের আগেই চার্জশিট: আইনমন্ত্রী
যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিভাগের প্রধানের পদ থেকে পদত্যাগের ঘোষণা তুলসী গ্যাবার্ডের
হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু
৪ ঘণ্টার ঝটিকা সফরে কলকাতায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও
আজ ময়মনসিংহ যাচ্ছেন প্রধানমন্ত্রী
হরমুজ প্রণালি এখন পুরোপুরি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে: ট্রাম্প
সংযুক্ত আরব আমিরাত থেকে ১ লাখ টন ক্রুড অয়েল এলো দেশে
১৯৯টি হজ ফ্লাইটে ৭৭ হাজার ৪৩২ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি পৌঁছেছেন
‘বিচারের আশায় থানায় এসেছি, কিন্তু মামলা গ্রহণ করা হচ্ছে না’
নবম জাতীয় পে-স্কেল নিয়ে সুখবর
রামিসা হত্যা মামলায় আসামিপক্ষে লড়বেন না আইনজীবীরা
জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ঢুলিকেই বেছে নিল বাফুফে
চট্টগ্রামের বাকলিয়ায় শিশু নিপীড়নের অভিযোগ, ৮ ঘণ্টা পর অভিযুক্ত পুলিশ হেফাজতে
রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১ 
কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.