বৃহস্পতিবার, ৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩, ১৯ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

সহকারী হত্যাকাণ্ডে শুভেন্দুর নিশানায় তৃণমূল

আন্তর্জাতিক ডেস্ক

পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে উত্তাল হয়ে উঠেছে রাজ্যের রাজনীতি। এ ঘটনায় শাসক দল তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বকে সরাসরি অভিযুক্ত করে একে ‘পরিকল্পিত হত্যাকাণ্ড’ বলে দাবি করছে বিজেপি। তবে এ হত্যাকাণ্ড নিয়ে এখনই কোনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে না চাইলেও, এর পেছনে ‘রাজনৈতিক যোগসূত্র’ থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন শুভেন্দু অধিকারী।

বৃহস্পতিবার (৭ মে) ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এ খবর জানিয়েছে। গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি নেতা জানান, তারা এ মুহূর্তে কোনও নির্দিষ্ট উপসংহারে আসতে চান না। প্রকৃত ঘটনা উদ্ঘাটনে তারা পুলিশের তদন্ত রিপোর্টের ওপরই ভরসা রাখছেন।

তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনও মন্তব্য করতে রাজি না হলেও শুভেন্দু বলেন, এ ঘটনার পেছনে কোনও রাজনৈতিক যোগসূত্র থাকতে পারে বলে আমরা মনে করছি।

এদিকে, বুধবার উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে বিজেপি নেতা অর্জুন সিং এ হত্যাকাণ্ডের জন্য সরাসরি তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অভিযুক্ত করেছেন। রাজ্যে চলমান নির্বাচন-পরবর্তী সহিংসতার প্রসঙ্গ টেনে তিনি অভিযোগ করেন, ‘ক্ষমতায় না থেকেও’ শাসক দল যে এখনও শক্তিশালী, এমন বার্তা দিতেই এ খুনের ছক কষা হয়েছে। তিনি বলেন, ওরা বোকা; ওরা ওদের জবাব পেয়ে যাবে।

প্রসঙ্গত শুভেন্দু অধিকারীর দীর্ঘদিনের ঘনিষ্ঠ সহযোগী চন্দ্রনাথ রথকে গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার রাতে কলকাতার নিকটবর্তী মধ্যমগ্রাম এলাকায় এ হামলার ঘটনা ঘটে। নিহত চন্দ্রনাথ শুভেন্দুর ব্যক্তিগত সহকারী (পিএ) হিসেবে কর্মরত ছিলেন।

প্রাথমিক তথ্যের ভিত্তিতে জানা গেছে, ঘটনার সময় হামলাকারীদের সঙ্গে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। অন্তত চার রাউন্ড গুলি চালানোর একপর্যায়ে চন্দ্রনাথ মারাত্মকভাবে গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

মির্জা আব্বাসের সুস্থতা কামনা করে নাসীরুদ্দীনের বার্তা
জিয়াউর রহমানের জীবনী নিয়ে নাটক ‘জেড’ আসছে
‘থ্রি ইডিয়টস ২’-এ যুক্ত হচ্ছে আরও এক ‘ইডিয়ট’
কোস্টগার্ডের বহরে যুক্ত হচ্ছে অত্যাধুনিক হেলিকপ্টার
প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ
সহকারী হত্যাকাণ্ডে শুভেন্দুর নিশানায় তৃণমূল
সমালোচকদের বিরুদ্ধে প্রভার সমালোচনা!
পশ্চিমবঙ্গে কি রাষ্ট্রপতির শাসন হতে যাচ্ছে?
‘কামব্যাক কমরেড’: মির্জা আব্বাসের উদ্দেশে পাটওয়ারী
এবতেদায়ী মাদরাসা শিক্ষকদের সুখবর
বন্যার পূর্বাভাস দেবে বাকৃবি গবেষকদের উদ্ভাবিত এআই প্রযুক্তি
বিশ্ববাজারে টানা দ্বিতীয় দিনে কমলো তেলের দাম
বাংলাদেশ হবে পৃথিবীর সেরা এডুকেশন হাব: শিক্ষামন্ত্রী
কারামুক্তির সাতদিন পর মারা গেলেন ছাত্রলীগ নেতা
নকলায় ফ্রি মেডিকেল ক্যাম্প: চিকিৎসা পেলো চার শতাধিক মানুষ
বিসিবির সভা আজ
ধর্ষণ ও অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় অভিযুক্ত মাদরাসা শিক্ষক গ্রেফতার
ঈদে নতুন সিনেমা নিয়ে ফিরছেন পূজা চেরি
ক্যানচ্যাম বাংলাদেশ-এর নতুন কার্যালয় উদ্বোধন
‘স্বাস্থ্যসেবা কোনো সুবিধা নয়, এটি মানুষের মৌলিক অধিকার’

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১ 
কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.