জামায়াত তার সকল আদর্শ বিসর্জন দিয়ে শুধু নির্বাচনে জয়লাভ করার জন্য পরিবারতন্ত্র দিকে যাচ্ছে বলেন শেরপুর ৩ আসনের বিএনপি প্রার্থী কেন্দ্রিয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল।
তিনি আজ রবিবার বিকেলে শ্রীবরদী সরকারি কলেজ মাঠে তার নির্বাচনী শেষ জনসভায় এসব কথা বলেন।
তিনি বলেন, জামাত প্রার্থী মাসুদুর রহমান জামাতের কোন সদস্যও নয়। তার ভাই নুরুজ্জামান বাদলের মৃত্যুর কারণে সে প্রার্থী হয়েছে জামাতের। কাজেই জামাত তার আদর্শ থেকে সরে পরিবার তন্ত্রের দিকে যাচ্ছে বিএনপি নয়।
এসময় শ্রীবরদী উপজেলা বিএনপির আহবায়ক আব্দুর রহিম দুলালের সভাপতিত্বে জনসভায় বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতা কর্মীসহ জেলা উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্ধ বক্তব্য রাখেন। সভায় উপজেলার হাজার হাজার নেতাকর্মি ও বিএনপি সমর্থকদের পদচারণায় মিছিলে মিছিলে মাঠ কানায় কনায় পূর্ণ হয়ে যায়।
উল্লেখ্য, প্রার্থীর মৃত্যুর কারণে স্থগিত হওয়া শেরপুর ৩ আসনের সংসদ নির্বাচনের ভোট গ্রহন অনুষ্ঠিত হবে আগামী ৯ এপ্রিল। নির্বাচনে বিএনপির প্রার্থী তিনবারের সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল, ১১ দলীয় জোটের প্রার্থী শেরপুর জেলা জামায়াতের ব্যবসায়িক শাখা ‘ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) মিজানুর রহমান জয়ী। মোট এই তিন প্রার্থী প্রতিদন্ধিতা করবেন।
শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলার ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত শেরপুর-৩ আসন। আসনটিতে মোট ভোটার রয়েছে ৪লাখ ২হাজার ২৯জন। এরমধ্যে পুরুষ ভোটার রয়েছে ২লাখ ৫হাজার ৬৬জন ও নারী ভোটার রয়েছেন ২লাখ ৮হাজার ৩০৪জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার সংখ্যা রয়েছেন ৭জন।
তফসিল অনুযায়ী এপ্রিল মাসের ৯ তারিখে অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ। আসনটিতে বিএনপি, জামায়াত ও বাসদ(মার্কসবাদী) সহ তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।








