শনিবার, ২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩, ১৪ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

পরীক্ষায় নকল ও অনিয়ম বন্ধে কঠোর অবস্থানের কথা জানালেন শিক্ষামন্ত্রী

শিক্ষা প্রতিনিধি

ছবি : সংগৃহীত

এসএসসি পরীক্ষায় নকল ও অনিয়ম বন্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক। তিনি বলেছেন, এবার পরীক্ষার্থীদের দেহ তল্লাশির ব্যবস্থা করা হয়েছে এবং কোনো পরীক্ষার্থী মায়ের লেখা চিঠিও সঙ্গে নিতে পারবেন না।

আজ শনিবার (৪ এপ্রিল) দুপুরে কুমিল্লা শিল্পকলা একাডেমিতে এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় কুমিল্লা শিক্ষা বোর্ডসহ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিব এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।

শিক্ষামন্ত্রী বলেন, নকলের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে এবং এবার যেকোনো মূল্যে তা বন্ধ করা হবে। তিনি উল্লেখ করেন, অতীতে নকলের বিরুদ্ধে অভিযান কুমিল্লা থেকেই শুরু হয়েছিল এবং এবারও সেই জায়গা থেকেই নতুন করে কঠোরতা আরোপ করা হচ্ছে।

তিনি আরও বলেন, শিক্ষকদের সক্রিয় সহযোগিতা ছাড়া নকল প্রতিরোধ সম্ভব নয়। অতীতে শিক্ষকরা নকল প্রতিরোধে ভূমিকা রেখেছেন এবং এবারও তাদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

শিক্ষা ব্যবস্থার নৈতিকতা ও শুদ্ধতার ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, শিক্ষা মন্ত্রণালয়কে তিনি একটি পবিত্র দায়িত্ব হিসেবে দেখেন এবং এ খাতে কোনো অনিয়ম সহ্য করা হবে না।

তবে তিনি জানান, ২০২৬ সালের পরীক্ষায় কোনো প্রতিষ্ঠানের ফল শূন্য হলেও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না।

সভায় কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. শামসুল ইসলাম, মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিঞা মো. নূরুল হক, কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মো. রুহুল আমিন, কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

সুরমা নদীর তীর উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
নেত্রকোনায় বাস চাপায় সিএনজির দুই যাত্রী নিহত
ইরান থেকে ফেরার পথেই কিউবা দখল করবো: ট্রাম্প
‘ইন্ডাস্ট্রিতে আমার কথা ভাবার জন্য কেউ ছিল না’
ডিসি সম্মেলন শুরু কাল রোববার
প্রথম বাংলাদেশী হিসেবে মাকালু শিখরে বাবর আলী
আজ সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
কোনো নারীই ‘ট্রফি’ হতে চায় না: প্রীতি জিনতা
‘একাত্তরের জামায়াত আর বর্তমান জামায়াত এক নয়’
নকলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ও পুরস্কার বিতরণ
ইরানের সঙ্গে আবার যুদ্ধের হুঁশিয়ারি ট্রাম্পের
বিশ্বকাপে যুক্তরাষ্ট্রেই খেলবে ইরান
আজ মহান মে দিবস
বিচ্ছেদ ভুলে ফের প্রেমে মশগুল হানিয়া আমির
বিয়ের আগে টানা লাউ খেয়েছেন যে অভিনেতী
নকলায় ক্ষতিকর রং মিশিয়ে আইসক্রিম তৈরি: ৩০ হাজার টাকা জরিমানা
রাজনৈতিক কারণে দায়ের করা ২৩ হাজার ৮৬৫টির বেশি মামলা প্রত্যাহার
হাম পরিস্থিতি আগামী মাসের মধ্যেই সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব
ইনুকে ‘টেনশন না করতে বলা’ দুই কনস্টেবল শাস্তির আওতায়
প্রথম নির্বাচনেই বাজিমাত, ভোটের বন্যায় ভাসলেন থালাপতি বিজয়

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.