শেরপুর-২ (নকলা–নালিতাবাড়ী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য প্রকৌশলী মো. ফাহিম চৌধুরীকে গণসংবর্ধনা দিয়েছে নকলা উপজেলা ও পৌর বিএনপি এবং সকল অঙ্গ-সহযোগী সংগঠনগুলো।
শুক্রবার (১৩ মার্চ) বিকেলে নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে তাকে এ গণসংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা শেষে দোয়া মাহফিল ও ইফতারের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তব্যে এমপি ফাহিম চৌধুরী নকলা-নালিতাবাড়ীর মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, জনগণের ভালোবাসা নিয়েই তিনি এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করবেন। পরে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করা হয় এবং উপস্থিত মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়।








