মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানকে অবশ্যই ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ করতে হবে। আত্মসমর্পণ ছাড়া তেহরানের সঙ্গে কোনো ধরনের চুক্তি হবে না বলেও স্পষ্ট করেছেন তিনি।
আজ শুক্রবার (৬ মার্চ) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৫০ মিনিটে নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প এ মন্তব্য করেন। তিনি বলেন, ইরান আত্মসমর্পণ করলে দেশটিতে নতুন ‘গ্রহণযোগ্য’ নেতৃত্ব প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা সহযোগিতা করতে প্রস্তুত থাকবে। সেই সঙ্গে ইরানের পুনর্গঠনে আন্তর্জাতিক সহায়তার কথাও উল্লেখ করেন তিনি।
তবে এ বিষয়ে ইরানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। চুক্তি বা আত্মসমর্পণ প্রসঙ্গে তেহরানের অবস্থান কী—তা স্পষ্ট নয়।
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ট্রাম্পের এ মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।








