বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩, ৫ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

‘বাংলাদেশ আবার গণতান্ত্রিক ধারায় ফিরেছে’

কলিকাল প্রতিনিধি

ছবি : সংগৃহীত

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, বহু ত্যাগ ও রক্তদানের মধ্য দিয়ে বাংলাদেশ আবার গণতান্ত্রিক ধারায় ফিরেছে। তিনি মনে করেন, শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে হলে দেশকে জ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তিতে আরও সমৃদ্ধ করতে হবে। পাশাপাশি অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনের মাধ্যমে একটি সত্যিকারের স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে হবে।

আজ শুক্রবার (৬ মার্চ) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পাট দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি পাটচাষিদের উদ্দেশে বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর ও উচ্চ ফলনশীল পদ্ধতি অনুসরণ করে পাট চাষে আরও মনোযোগী হতে হবে। তার মতে, দেশে ও বিদেশে পাটজাত পণ্যের চাহিদা বাড়ছে, ফলে এই খাতকে নতুন সম্ভাবনার জায়গা হিসেবে কাজে লাগানোর এখনই উপযুক্ত সময়।

তিনি উদ্যোক্তাদেরও নতুন নতুন মানসম্মত ও ব্যবহারোপযোগী পাটপণ্য তৈরির আহ্বান জানান। একই সঙ্গে তরুণদের উদ্ভাবনী চিন্তা, স্টার্টআপ উদ্যোগ এবং বৈশ্বিক বাজারে দেশীয় পণ্যের অবস্থান শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।

এদিকে দিবসটি উপলক্ষে পাট খাতের অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর ১২ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়েছে। পাট গবেষণা, উন্নত বীজ উৎপাদন, বহুমুখী পাটপণ্য তৈরি এবং রপ্তানি বৃদ্ধিতে উৎসাহ দিতেই এই পুরস্কার দেওয়া হয়।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু
১০০০ মাদরাসায় চালু হচ্ছে কারিগরি ট্রেড কোর্স: শিক্ষামন্ত্রী
রাজধানীতে বাসচাপায় নিহত ২
ইরানে ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পাঠাল বাংলাদেশ
মনোনয়ন বাতিল নিয়ে যা বললেন মনিরা শারমিন
নকলায় হামদর্দ এর উদ্যোগে আমরুপালি শরবত বিতরণ
প্রবাসীরা ভালো থাকলে দেশও ভালো থাকবে: জামায়াত আমির
বিএনপির ৩৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ
ইসরায়েলি হামলায় লেবাননে সাংবাদিকসহ নিহত ৫
পুলিশের ১৩ জন ঊর্ধ্বতন কর্মকর্তার বাধ্যতামূলক অবসর
হরমুজ প্রণালি খুলে দেয়া সম্ভব নয়: ইরান
এলজিআরডির ২০০ ভবন স্বাস্থ্য মন্ত্রণালয়ে হস্তান্তরের ঘোষণা
শিগগিরই নিয়োগ দেওয়া হবে ১ লাখ স্বাস্থ্যকর্মী: স্বাস্থ্যমন্ত্রী
এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ
পেপ্যাল আসছে দেশে, কার্ড পাবেন ২ লাখ ফ্রিল্যান্সার
পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে বড় রদবদল
ধান-চালের সরকারি দাম নির্ধারণ
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতির শর্ত কী?
জ্বালানি তেলের দাম নিয়ে শেয়ারবাজারে অস্থিরতা
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়সহ তিন দপ্তরে নতুন সচিব

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.