সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩, ৭ জিলহজ ১৪৪৭, গ্রীষ্মকাল

মাদক বিতর্কে মুখ খুললেন মেহজাবীন

বিনোদন ডেস্ক

বিদেশি মদ বহনের অভিযোগ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হওয়ার পর অবশেষে বিষয়টি নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।

রোববার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি দাবি করেন, সাম্প্রতিক সময় ধরে পরিকল্পিতভাবে তাকে বিতর্কে জড়ানোর চেষ্টা চলছে।

সম্প্রতি একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, গত বছরের ১৭ আগস্ট ব্যাঙ্কক থেকে ঢাকায় ফেরার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিনেত্রী মেহজাবীন, তার স্বামী নির্মাতা আদনান আল রাজীব এবং পরিচালক শঙ্খ দাসগুপ্ত–এর লাগেজ তল্লাশি করে ১৪ বোতল বিদেশি মদ উদ্ধার করে কাস্টমস কর্তৃপক্ষ। প্রতিবেদনে আরও দাবি করা হয়, বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য অ্যালকোহল বহন নিষিদ্ধ হলেও মামলা ছাড়াই তাদের ছেড়ে দেওয়া হয়, যা নিয়ে প্রশ্ন উঠেছে। সংবাদটি প্রকাশের পর পরই সামাজিক মাধ্যমে শুরু হয় তুমুল আলোচনা ও সমালোচনা।

তবে এ বিষয়ে সরাসরি আইনি ব্যাখ্যা না দিলেও নিজের পোস্টে মেহজাবীন ইঙ্গিত দেন, ঘটনাটিকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সামনে আনা হয়েছে। তিনি লেখেন, কিছুদিন ধরে লক্ষ্য করছি আমাকে নানা ইস্যুতে টার্গেট করা হচ্ছে। আপনারা জানেন, কিছুদিন আগেও একটি মিথ্যা মামলায় আমাকে হয়রানির শিকার হতে হয়েছিল। বিজ্ঞ আদালত আমাকে অব্যাহতি দিয়েছেন এবং সত্য প্রতিষ্ঠিত হয়েছে।

অভিনেত্রীর দাবি, নতুন কাজ নিয়ে ব্যস্ত হয়ে ওঠার সময়ই আবার তার বিরুদ্ধে মানহানিকর প্রচারণা শুরু হয়েছে। তিনি মনে করেন, শোবিজ অঙ্গনের নারীদের সহজেই বিতর্কে জড়িয়ে দেওয়া হয় এবং অনেক ক্ষেত্রে যাচাই না করেই তথ্য ছড়িয়ে পড়ে।

নিজের পোস্টে বর্তমান সময়ের আরেকটি গুরুত্বপূর্ণ প্রসঙ্গও তুলে ধরেন এই অভিনেত্রী। তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা এআই প্রযুক্তি ব্যবহার করে ভুয়া ছবি ও ভিডিও তৈরি হওয়ায় শিল্পীরা প্রায়ই বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন। তার ভাষায়, এসব প্রযুক্তির অপব্যবহার শিল্পীদের ব্যক্তিগত ও পেশাগত জীবনে নেতিবাচক প্রভাব ফেলছে।

মেহজাবীন আরও জানান, তিনি সব সময় নিজের কাজ ও দর্শকের ভালোবাসাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেন। অযাচিত বিতর্ক বা গুজব তার কাজের গতিকে থামাতে পারবে না বলেও উল্লেখ করেন তিনি।

সবশেষে ভক্ত ও শুভানুধ্যায়ীদের উদ্দেশে অভিনেত্রী লেখেন, তিনি চান দর্শক তার ব্যক্তিগত জীবন নয়, বরং অভিনয় ও কাজ নিয়েই আলোচনা করুন। পাশাপাশি সত্য প্রকাশে সময়ই সবচেয়ে বড় ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন জনপ্রিয় এই তারকা।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

কালশী বস্তির আগুন নিয়ন্ত্রণে
হামের উপসর্গ নিয়ে ১৭ জনের মৃত্যু
ঈদের ছুটির পর রামিসা হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু
পশ্চিমবঙ্গের পর উত্তর প্রদেশেও কুরবানিতে নতুন নির্দেশনা
প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ
সকাল সাড়ে ৭টায় ঈদের প্রধান জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী
এলেঙ্গায় রড বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ১৭ জন নিহত
বিকেলে প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন
বিশ্বকাপ ফুটবলের থিম সং প্রকাশ
২৯ কার্যদিবসে শিশু ধর্ষণ মামলার রায়, যুবকের মৃত্যুদণ্ড
হামে প্রাণ গেলো আরও ১৬ শিশুর
যেভাবে বানাবেন খাসির মাংসের কালাভুনা
বিয়ে করলেন কঙ্গনা!
রামিসা হত্যা মামলায় আসামিপক্ষে রাষ্ট্রীয় খরচে মামলা পরিচালনার জন্য আইনজীবী নিয়োগ
জাতীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী
রামিসা হত্যার ঘটনায় অভিযোগ গঠনের শুনানি ১ জুন
এলপিএলের ড্রাফটে ৪৮ বাংলাদেশি ক্রিকেটার
রাফসানের সঙ্গে আমিই প্রথম যোগাযোগ করি: জেফার
নকলায় কুরবানি বিষয়ে শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতা
কক্সবাজার আদালত চত্বরে প্রকাশ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ২

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.