রবিবার, ২৪ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, ৬ জিলহজ ১৪৪৭, গ্রীষ্মকাল

কোথাও কোনো কেন্দ্র দখল হলে কেউ ছাড় পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

কলিকাল প্রতিনিধি

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এবার কোথাও কোনো কেন্দ্র দখল হলে কেউ ছাড় পাবে না। কেন্দ্র দখল যেন না হয় সে জন্য প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা লাগানো হচ্ছে। এ ছাড়া পুলিশের জন্য ২৫ হাজার ৭০০ বডি ক্যাম দিচ্ছি। আমরা ড্রোন ব্যবহার করছি, সুরক্ষা অ্যাপ ব্যবহার করছি। এর পরও এবার কেউ যদি কোনো রকম কিছু করতে যায় তাহলে সে ভাই হোক বা বোন হোক, কেউ ছাড় পাবে না। তিন দিন, চার দিন বা ছয় মাসের জামিন নিয়ে এলেও সে ধরা খাবে।’

সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে ময়মনসিংহ নগরীর সিটি করপোরেশনের শহীদ সাহাবুদ্দিন মিলনায়তনে নির্বাচনসংক্রান্ত আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন।

তিনি বলেন, শুধু অবৈধ অস্ত্র নয়, বৈধ অস্ত্রও বাইরে আছে, বিভিন্ন থানা থেকে যেসব অস্ত্র লুট হয়েছে তার সবগুলো এখনো উদ্ধার হয়নি। এর পরও উদ্ধারের পরিমাণ বেড়েছে। আমি আশা করি, নির্বাচন শান্তিপূর্ণ হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘নির্বাচনকে কেন্দ্র করে ময়মনসিংহের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত সন্তোষজনক।’ তাদের এই প্রস্তুতি নিয়ে জাতিকে একটি ভালো এবং সুষ্ঠু নির্বাচন দিতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

রামিসা হত্যা ও ধর্ষণ মামলায় বিশেষ পিপি নিয়োগ
নকলায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির কর্মশালা
রামিসা হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন হবে এক মাসেই: প্রধানমন্ত্রী
ধরার খাল খনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ঘরমুখো মানুষের ঈদযাত্রা শুরু
ময়মনসিংহের উদ্দেশে প্রধানমন্ত্রী
ডিএনএ রিপোর্ট ৭২ ঘণ্টার মধ্যে পেলে ঈদের আগেই চার্জশিট: আইনমন্ত্রী
যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিভাগের প্রধানের পদ থেকে পদত্যাগের ঘোষণা তুলসী গ্যাবার্ডের
হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু
৪ ঘণ্টার ঝটিকা সফরে কলকাতায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও
আজ ময়মনসিংহ যাচ্ছেন প্রধানমন্ত্রী
হরমুজ প্রণালি এখন পুরোপুরি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে: ট্রাম্প
সংযুক্ত আরব আমিরাত থেকে ১ লাখ টন ক্রুড অয়েল এলো দেশে
১৯৯টি হজ ফ্লাইটে ৭৭ হাজার ৪৩২ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি পৌঁছেছেন
‘বিচারের আশায় থানায় এসেছি, কিন্তু মামলা গ্রহণ করা হচ্ছে না’
নবম জাতীয় পে-স্কেল নিয়ে সুখবর
রামিসা হত্যা মামলায় আসামিপক্ষে লড়বেন না আইনজীবীরা
জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ঢুলিকেই বেছে নিল বাফুফে
চট্টগ্রামের বাকলিয়ায় শিশু নিপীড়নের অভিযোগ, ৮ ঘণ্টা পর অভিযুক্ত পুলিশ হেফাজতে
রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.