শনিবার, ৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩, ২১ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

নকলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১ নারী

শেরপুরের নকলায় রাস্তা পারাপারের সময় যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ঠ হয়ে আসমা বেগম (৫০) নামে এক নারী নিহত হয়েছে।

মঙ্গলবার (১৮ জুন) রাত পৌণে ১০ টার দিকে উপজেলার গনপদ্দী বাজারে ঢাকা-শেরপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আসমা বেগম উপজেলার বানেশ্বরদী ইউনিয়নের বানেশ্বরদী খন্দকারপাড়া গ্রামের মো. আনোয়ার হোসেন বাবুর স্ত্রী এবং ৪ সন্তানের জননী।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত পৌণে ১০ টার দিকে আসমা গনপদ্দী বাজারে ঢাকা-শেরপুর মহাসড়ক পার হওয়ার সময় শেরপুরগামী সোনার মদিনা নামের যাত্রীবাহী বাস বেপরোয়া গতিতে ধাক্কা দেয় এবং চাকায় পিষ্ঠ করে দ্রুত চলে যায়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। তবুও স্থানীয়রা উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরিবার সূত্রে জানা গেছে, আসমা বেগম মঙ্গলবার সন্ধ্যায় জরুরি কাজে শেরপুর জেলা শহরে তার ননদের বাসায় যায়। কাজ শেষ করে ঘন্টা খানেক পরে সে তার স্বামীর গ্রামের বাড়ির উদ্দেশ্যে সিএনজি যোগে রওনা করেন। রওনা করার ঘন্টা খানেক পরে অজ্ঞাত এক মোবাইল ফোনে জানানো হয় আনোয়ার হোসেন বাবুর স্ত্রী আসমা বেগম সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। মরদেহ নকলা থানার পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এই খবর পেয়ে নিহতের পরিবারের লোকজন থানায় যান।

নকলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আবুল কাশেম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক বাসটির চালক বাসসহ কৌশলে পালিয়ে গেছে। এবিষয়ে থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়েছে। চালক ও ঘাতক বাসটির পরিচয় শনাক্ত করে আটকের চেষ্টা চলছে। তিনি আরো জানান, নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ বিনাময়নাতদন্তে দাফন কাফনের জন্য পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

শিক্ষাই হবে চীন-বাংলাদেশ সম্পর্কের সেতুবন্ধন
তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা: ট্রাম্প
‘দেশের রাজনীতিতে এখনো কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি’
আইন প্রণয়ন, বদলি বা পদায়নে সরকারের হস্তক্ষেপ করার কোনো সুযোগ নেই
শুভেন্দু অধিকারী হচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী
‘আপোষহীন দেশনেত্রী’ বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক পুরস্কারে ভূষিত
হাসনাত-সারজিসকে নিয়ে রাশেদ খান’র বিস্ফোরক তথ্য প্রকাশ
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
আমি সবসময় কাজের মাধ্যমে দেশকে প্রতিনিধিত্ব করার চেষ্টা করি: ভাবনা
কুরবানি ওয়াজিব হয় কখন!
২৩ দিন পর ইস্টার্ন রিফাইনারীতে আবারও উৎপাদন শুরু
ঈদুল আজহার ছুটি সাত দিন
নতুন পাঁচ উপজেলা গঠন
মির্জা আব্বাসের সুস্থতা কামনা করে নাসীরুদ্দীনের বার্তা
জিয়াউর রহমানের জীবনী নিয়ে নাটক ‘জেড’ আসছে
‘থ্রি ইডিয়টস ২’-এ যুক্ত হচ্ছে আরও এক ‘ইডিয়ট’
কোস্টগার্ডের বহরে যুক্ত হচ্ছে অত্যাধুনিক হেলিকপ্টার
প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ
সহকারী হত্যাকাণ্ডে শুভেন্দুর নিশানায় তৃণমূল
সমালোচকদের বিরুদ্ধে প্রভার সমালোচনা!

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.