শাবনূর মাসখানেক ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সেখানে দেশীয় চলচ্চিত্রের একসময়ের সহকর্মী ও পরিচিত মুখদের সঙ্গে দারুণ সময় কাটাচ্ছেন।
সম্প্রতি মৌসুমী, অমিত হাসান, কাজী মারুফ, জায়েদ খান, ইমন ও আলেকজান্ডার বোর সঙ্গে তার সাক্ষাতের ছবি সামাজিক মাধ্যমে বেশ সাড়া ফেলেছে।
বিশেষ করে জায়েদ খান শাবনূরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘শিশির স্নাত নায়িকার সাথে’।
উল্লেখ্য, এই তারকাদের মধ্যে অনেকের সঙ্গেই জুটি বেঁধে অভিনয় করেছেন শাবনূর।








