বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩, ২৫ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

পত্রিকার মালিক-সম্পাদকদের নিয়ে শফিক রেহমানের আফসোস

কলিকাল প্রতিনিধি

সংবাদপত্রের মালিক সম্পাদকদের অনুষ্ঠানে হাজির হয়ে কড়া সমালোচনা করলেন যায়যায়দিন পত্রিকার সম্পাদক প্রবীণ সাংবাদিক শফিক রেহমান।

তিনি বলেন, ‘আপনাদের যখন দালাল বলা হয়, আমার দুঃখ লাগে এবং বলবেই না কেন! যারা ছিল কয়দিন আগে আওয়ামী লীগের পক্ষে তারা সবাই হয়ে গেলো এখন বিএনপির পক্ষে, এটা একটা অদ্ভুত নাকি এটা ম্যাজিক। এই ম্যাজিক কেনও আপনার পাল্লায় পড়েছেন, এই ম্যাজিক আপনি করবেন না। সুতরাং এটা আপনার সম্মান বাড়ছে না বরং কমছে।’

শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউটে সম্পাদক পরিষদ এবং নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) আয়োজিত গণমাধ্যম সম্মিলন ২০২৬-এ তাদের ভাবনা তুলে ধরেন। গণমাধ্যম সম্মিলনে অংশ নেন দেশের বিভিন্ন গণমাধ্যমের প্রকাশক, সম্পাদক, সাংবাদিকরা। এতে সঞ্চালনা করেন সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক ও বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ।

অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন সম্পাদক পরিষদের সভাপতি ও নিউএইজ’র সম্পাদক নুরুল কবীর। তিনি বলেন, সমাজে ভিন্নমত থাকবে, ভিন্ন কণ্ঠ থাকবে, ভিন্ন ভিন্নভাবে মানুষ কথা বলবে— এই বৈচিত্র্য জারি রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা মনে রেখে আমরা সবাই এখানে সম্মিলিত হয়েছি। আমরা আশা করি, আপনাদের যা যা চিন্তা-ভাবনা সেগুলো একসঙ্গে করে সম্মিলিতভাবে আমরা এগিয়ে যেতে পারবো।

সম্মিলন শেষে এক ফ্রেমে মালিক সম্পাদক

নুরুল কবীর বলেন, নিজেদের মধ্যে একদিকে যেমন সংঘবদ্ধতার প্রয়োজন, সম্মিলিত প্রয়াসগুলো গ্রহণ করার প্রয়োজন। সব প্রতিবন্ধকতার বিরুদ্ধে, তেমনই গোটা সমাজের মধ্যে আমাদের এই চিন্তার সঞ্চার করতে সবাইকে সম্মিলিতভাবেই সহযোগিতা করতে হবে।

ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম বলেন, স্বাধীন সাংবাদিকতাই একমাত্র প্রতিষ্ঠান, যা সরকারকে সত্য কথা বলতে পারে। একটা সরকার সত্যিকার অর্থে যদি স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাস করে, সেই উদারপন্থি দৃষ্টিভঙ্গি রাখে, তাহলে তারাই সবচেয়ে বেশি লাভবান হবে।

সরকারের উদ্দেশে মাহফুজ আনাম বলেন, আপনি মনে রাখবেন, আপনাকে কেউ সত্য কথা বলবে না। আপনার দলীয় লোকরা বলবে না ভয়ে এবং সরকারের ব্যুরোক্রেসি বলবে না, আপনার সরকারের ইন্টেলিজেন্স কমিউনিটি বলবে না। তারা সবসময় আপনাকে প্রশংসার জগতে আবদ্ধ রাখবে। স্বাধীন সাংবাদিকতা হলো একমাত্র প্রতিষ্ঠান যারা আপনাকে সত্য কথা বলবে।

দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেন, এ যে ঐক্য থাকা, ঐক্যবদ্ধ থাকা, একত্রিত হওয়া, একে অপরের পাশে থাকা, একে অপরের পাশে দাঁড়ানো এবং তাদের প্রতি সম্মতি-সহানুভূতি জানানো, এটা খুবই খুবই জরুরি। এটা আমাদের ভাবার কোনও কারণ নাই যে আগামী নির্বাচিত সরকার আসলেই আমাদের সবকিছু আমরা পেয়ে যাবো। অতীতে হয়নি, এখনও হবে না। আগামীতে এদের ভাবনাটাও আমাদের জন্য সাবধানের সঙ্গে, সতর্কতার সঙ্গে আমাদের ভাবতে হবে। আর আবারও বলি, ঐক্য-সমঝোতা এবং সংহতি এই সময়ে আগামী দিনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা, এটা আমাদের মানতে হবে।

ঢাকা ট্রিবিউনের সম্পাদক রিয়াজ আহমেদ বলেন, আমি শুধু এইটুকুই আশা করি, ১২ ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে যে রাজনৈতিক উত্তরণে আমরা যাবো, যারা এই জনগণের ম্যান্ডেট পাবে, তারা যেন আমাদের এই কথাগুলো শুনে, আজকের এই কথাগুলো এখান থেকে কিছুটা যদি মেসেজ উনারা নেন, তাহলে হয়তোবা আগামী দিনে স্বাধীন সাংবাদিকতার জন্য তারা একটা পরিবেশ তৈরি করতে আমাদের সাহায্য করবেন।

যায়যায়দিনের সম্পাদক শফিক রেহমান আরও বলেন,  অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয়, সাংবাদিকতা এখনও বাংলাদেশে সম্মানজনক পেশা হয়ে ওঠেনি। সাংবাদিকরা বর্তমানে যে অবস্থানে আছেন, তা সম্মানজনক নয়। অথচ তাদের সম্মানজনক অবস্থানে পৌঁছানো অত্যন্ত জরুরি। সাংবাদিকদের প্রতি আমার একটি পরামর্শ— আপনারা একটি বিকল্প ব্যবস্থা করে রাখুন।

সম্মিলনে অন্যদের মধ্যে বক্তব্য দেন,  রংপুরের দৈনিক যুগের আলোর সম্পাদক এবং প্রকাশক মমতাজ শিরীন,নারী সাংবাদিক কেন্দ্রের সহ-সভাপতি মুনিমা সুলতানা, চট্টগ্রামভিত্তিক দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক, গণমাধ্যম সংস্কার কমিশনের চেয়ারম্যান কামাল আহমেদ, গাজীপুরের শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি এস.এম. মাহফুল হাসান হান্নান, লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি আ হ ম মোশতাকুর রহমান প্রমুখ।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
নতুন পে স্কেলের সম্ভাব্য বেতন গ্রেড প্রকাশ
একনেক সভায় চূড়ান্ত অনুমোদন পেল পদ্মা ব্যারেজ
আস্থা ভোটের মাধ্যমে থালাপতি বিজয়ের আজ অগ্নিপরীক্ষা
আইন ভাঙলেই স্বয়ংক্রিয় মামলা, এআই ক্যামেরার দখলে বহু সড়ক
ড.ইউনূস-নূরজাহানের বিচার দাবি
‘মানুষ মাফিয়া নেত্রী শেখ হাসিনা ও তার দলকে থু ‍থু দেবে’
দেশের শিক্ষাব্যবস্থা পুনর্গঠনের ওপর জোর শিক্ষামন্ত্রীর
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু
পাকিস্তানের বিপক্ষে রোমাঞ্চকর জয় বাংলাদেশের
সরকারি মদের দোকান বন্ধ করলেন থালাপতি বিজয়
নকলায় খাল পুনঃখননের উদ্বোধন করলেন ফাহিম চৌধুরী এমপি
চলতি মাসের প্রথম ১০ দিনেই দেশে এলো ১২৮ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স
ইউজিসি কর্মশালা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী
কাপাসিয়ায় পাঁচ হত্যার ময়নাতদন্ত রিপোর্টে ভয়াবহ তথ্য প্রকাশ
সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর
‘হাম নিয়ে জরুরি অবস্থা জারির প্রয়োজন নেই’
কোরবানির হাটে জাল নোট ঠেকাতে ব্যাংকের বুথ বাধ্যতামূলক
পদ্মা সেতুসহ বিভিন্ন মেগা প্রকল্পে ব্যাপক দুর্নীতি: প্রধানমন্ত্রী
এমন পরিস্থিতি আর কেউ ফেস করেননি: মোনামি

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.