বুধবার, ২৭ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩, ৯ জিলহজ ১৪৪৭, গ্রীষ্মকাল

প্রাথমিক শিক্ষা খাতে গবেষণা বৃদ্ধি করতে হবে: উপদেষ্টা

কলিকাল প্রতিনিধি

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, “দেশে প্রাথমিক শিক্ষা নিয়ে তেমন গবেষণা হয় না। যতটুক হয় তা জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির মাধ্যমেই হয়; মূলত তাদেরই ম্যান্ডেট গবেষণা করার।”

আজ শনিবার (১০ জানুয়ারি) সকালে ময়মনসিংহের জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ) মিলনায়তনে নেপ-এর মাঠ পর্যায়ের গবেষকদের জন্য গবেষণা পদ্ধতির ওপর প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, “জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি গবেষণা করে, তবে গবেষণা খাতে বাজেটও পর্যাপ্ত নেই। তাদের গবেষণাগুলো ছোট ছোট হলেও গবেষণাগুলো বাস্তবধর্মী। আমাদের সমস্যগুলো নিয়েই তার গবেষণা করে যেগুলো এপ্লিকেবল।

“গবেষণার ফলাফল বাস্তবে প্রয়োগ করা এটা যে গবেষণা করে তার উপর নির্ভর করে না। এটা নির্ভর করে যারা পলিসি মেকার এবং যারা এটাকে ইমপ্লিন্টেশন করেন তার উপরে।”

বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, বাস্তবে এটা প্রয়োগ করার ক্ষেত্রে সমস্যাগুলো শুধুমাত্র প্রাইমারির সাথে সম্পর্কিত না। এটা সম্পর্কিত অন্যান্য মন্ত্রণালয়ের, আমাদের সামাজিক-রাজনৈতিক অবস্থার উপরও নির্ভর করে। ফলে সবসময় যে সবকিছুই এপ্লিকেবল হয়ে যায় তা না। এখাতে বাজেট বরাদ্দ বৃদ্ধি করতে হবে পাশাপাশি গবেষণালব্দ ফলাফলে বাস্তব প্রয়োগ করতে হবে।”

নেপ মহাপরিচালক ফরিদ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব আবু তাহের মো. মাসুদ রানা, নেপ পরিচালক দিলরুবা আহমেদ প্রমুখ।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ঈদুল আজহা উপলক্ষে বিশ্বের সব মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী
ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মির্জা ফখরুল
হামের উপসর্গ নিয়ে আরও ১০ জনের মৃত্যু
‘সরকারি দল ও বিরোধীদল মিলেই একটি বাজেট উপহার দেবে’
ভারত থেকে দেশে ফিরতে সীমান্তে মানুষের ভীড়
দেশের ছয় জেলায় ঝড়ের শঙ্কা
ঢাকায় মৃদু ভূমিকম্প
‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত আরাফাতের ময়দান
মৃত্যুর মিছিলে ম্লান ঈদ আনন্দ
যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় ৩ কোটি ৬৮ লাখ টাকা টোল আদায়
কালশী বস্তির আগুন নিয়ন্ত্রণে
হামের উপসর্গ নিয়ে ১৭ জনের মৃত্যু
ঈদের ছুটির পর রামিসা হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু
পশ্চিমবঙ্গের পর উত্তর প্রদেশেও কুরবানিতে নতুন নির্দেশনা
প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ
সকাল সাড়ে ৭টায় ঈদের প্রধান জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী
এলেঙ্গায় রড বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ১৭ জন নিহত
বিকেলে প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন
বিশ্বকাপ ফুটবলের থিম সং প্রকাশ
২৯ কার্যদিবসে শিশু ধর্ষণ মামলার রায়, যুবকের মৃত্যুদণ্ড

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.