এবার জুলাই যোদ্ধা শফিকুল ইসলামের মৃত্যুতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান গভীর শোক প্রকাশ করেছেন।
আজ বুধবার (৩১ ডিসেম্বর) এক শোক বিবৃতিতে জামায়াত আমির বলেন, ৩০ ডিসেম্বর (মঙ্গলবার) অন্যতম জুলাই যোদ্ধা শফিকুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আমি তার ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি।
তিনি আরও বলেন, এখনো বহু জুলাই যোদ্ধা হাসপাতালে চিকিৎসাধীন আছে। তাদের আত্মত্যাগ এখনো শেষ হয়নি। যাদের মূল্যবান জীবন ও ত্যাগের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি- শফিকুল ইসলাম তাদেরই একজন। জাতি তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করবে।








