শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩, ২৭ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

খালেদা জিয়ার মরদেহ তারেক রহমানের বাসভবনে আনা হয়েছে

কলিকাল প্রতিনিধি

ছবি : সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মরদেহ এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাসায় আনা হয়েছে।

আজ বুধবার সকাল ৯-১৭ মিনিটে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তায় খালেদা জিয়ার মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি এসে পৌঁছায়।

সরেজমিনে দেখা যায়, খালেদা জিয়ার মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি বাংলাদেশের পতাকা দিয়ে মোড়ানো রয়েছে। সকাল থেকেই তারেক রহমানের বাসভবনের আশপাশের সড়কে নেতা কর্মীদের ভিড় লক্ষ করা গেছে। পাশাপাশি সাধারণ মানুষও খালেদা জিয়াকে এক নজর সেখানে দেখতে ভিড় করেছেন। মরদেহ বাসভবনে প্রবেশের আগেই সেখানে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আব্দুল মঈন খান, সেলিমা রহমান।

এদিকে, মরদেহ আনার কারণে গুলশান অ্যাভিনিউ সড়কের ১৯৬ নম্বর বাসভবন ও ফিরোজা’র আশপাশের এলাকায় সকাল থেকেই নিরাপত্তা জোরদার করা হয়। সেনাবাহিনী, র‍্যাব, বিজিবি, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বাড়িটিকে ঘিরে রাখে। ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছে গুলশান অ্যাভিনিউ সড়ক। এই সড়কটি দিয়ে কোনো যানবাহন চলাচল করতে দেওয়া হচ্ছে না। এখানেই খালেদা জিয়াকে শেষবারের মতো শ্রদ্ধা জানাবেন স্বজন ও দলীয় নেতা কর্মীরা। পরে তাঁকে জানাজার জন্য নেওয়া হবে মানিক মিয়া অ্যাভিনিউয়ে। জানাজা শেষে তাঁকে দাফন করা হবে তাঁর স্বামী ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

হামে আরও ১২ শিশুর মৃত্যু
আত্মঘাতী বোমা হামলায় পাকিস্তানে ৮ সেনা সদস্য নিহত
নেতাকর্মীদের সতর্ক করে যা বললেন জামায়াত আমির
নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে নিভে গেল পুরো পরিবারের প্রাণ
বৃদ্ধি পেল ভারতের জ্বালানি তেলের দাম
‘চীন ইরানকে কোনো ধরনের সামরিক সরঞ্জাম সরবরাহ করবে না’
জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র কৌশলগত সমঝোতা সই
যানজট নিরসন এবং ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন নিয়ে বৈঠক
ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিনের ছুটি ঘোষণা
২০২৭ সালের এসএসসি-এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা
হামের উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু
ইলন মাস্ককে ভিলেন অ্যাখ্যা দিয়েছে চীন
প্রতিদ্বন্দ্বী হওয়ার বদলে যুক্তরাষ্ট্র-চীনের মিত্র হওয়া উচিত: শি
বৈঠক শেষে টেম্পল অব হেভেন পরিদর্শনে ট্রাম্প-শি
চট্টগ্রামে গুলিবিদ্ধ হয়ে লাইফসাপোর্টে থাকা সেই শিশুটি মারা গেছে
মেসির জোড়া গোলে মায়ামির রোমাঞ্চকর জয়
ওমানে চার প্রবাসী ভাইয়ের আকস্মিক মৃত্যু
ইরান যুদ্ধের মধ্যেই গোপনে আমিরাত গিয়েছিলেন নেতানিয়াহু
হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
নতুন পে স্কেলের সম্ভাব্য বেতন গ্রেড প্রকাশ

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.