বগুড়া-৪ (কাহালু–নন্দীগ্রাম) আসনে নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দিতে পারেননি আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম।
নির্ধারিত সময়ের আধা ঘণ্টা পরে পৌঁছানোয় তার মনোনয়নপত্র গ্রহণ করেননি রিটার্নিং কর্মকর্তা।
সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে তিনি জেলা প্রশাসক কার্যালয়ে মনোনয়ন জমা দিতে যান। এর আগে দুপুরে আমজনতা পার্টির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।
হিরো আলম বলেন, ফরম পূরণ করতে ৩০ মিনিট বেশি সময় লাগে। তাই একটু দেরি হয়েছে। কিন্তু এসে জমা দিতে চাইলে নেয়নি।
রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তৌফিকুর রহমান বলেন,নির্ধারিত সময় ছিল বিকেল পাঁচটা পর্যন্ত। সময় পার হওয়ার পর নিয়ম অনুযায়ী কোনো মনোনয়ন গ্রহণ করা যায় না।








