ইনকিলাব মঞ্চের মুখপাত্র, জুলাই বিপ্লবী শরিফ ওসমান হাদির মৃত্যুতে বিপ্লবকে পরিপূর্ণ করার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক সারজিস আলম।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘোষণা দেন তিনি।
ফেসবুক পোস্টে সারজিস আলম লিখেছেন, ‘খোদা আমাদের দ্বিতীয়বার সুযোগ দিয়েছেন। জান দিয়ে হলেও বিপ্লবকে পরিপূর্ণ করতে হবে।’
এর আগে তিনি ফেসবুক পোস্টে লেখেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার, শহীদ হাদি ভাইয়ের খুনিদের যতক্ষণ পর্যন্ত না ভারত ফিরিয়ে দেবে, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে ভারতীয় হাইকমিশন বন্ধ থাকবে। Now or Never. We are in a war !’








