সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩, ৭ জিলহজ ১৪৪৭, গ্রীষ্মকাল

তারেক রহমানের ট্রাভেল পাস সম্পর্কে কোনো তথ্য নেই : পররাষ্ট্র উপদেষ্টা

কলিকাল প্রতিনিধি

ডিসেম্বরের ২৫ তারিখ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার কথা থাকলেও এখন পর্যন্ত তার ট্রাভেল পাস সম্পর্কে কোনো তথ্য নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে কূটনীতিকদের জন্য অবহিতকরণ সভার পর এ কথা বলেন তিনি।

এদিন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ঢাকাস্থ বিদেশি কূটনীতিকদের অবহিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। নির্বাচন কমিশন বিদেশি পর্যবেক্ষকদের স্বাগত জানাবে উল্লেখ করে দূতাবাসগুলোর নিরাপত্তার ব্যাপারেও প্রতিশ্রুতি দেয়া হয়। দুপুর আড়াইটা থেকে ঢাকায় অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, পাকিস্তান, স্পেন, নরওয়ে, শ্রীলঙ্কা, আলজেরিয়া, ব্রুনাই, তুরস্ক, অস্ট্রেলিয়া, জার্মানি, ইতালি, ভিয়েতনাম, সংযুক্ত আরব আমিরাত দূতাবাসের পতাকাবাহী গাড়ি রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় প্রবেশ করতে শুরু করে। এছাড়া, জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়নেরর প্রতিনিধিদের বহনকারী গাড়িও পদ্মায় প্রবেশ করতে দেখা যায়। ছিলো পতাকাবিহীন বেশ কয়েকটি গাড়িও।

পরে পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংক্ষিপ্ত ব্রিফিংয়ে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে অন্তর্বর্তী সরকারের প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে উন্নয়ন অংশীদার, বিদেশি কূটনীতিক ও গুরুত্বপূর্ণ স্টেকহোল্ডারদের অবহিত করেন।

এদিকে বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায়ও পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশে ফেরার বিষয়ে অন্তর্বর্তী সরকারের কাছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখন পর্যন্ত কোনো ট্রাভেল ডকুমেন্ট চাননি।

অন্যদিকে আগামী ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরছেন। দীর্ঘ ১৮ বছর পর দেশে ফিরছেন দলের শীর্ষ এ নেতা। ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার বেলা ১১টার পর তারেক রহমানকে বহনকারী বিমান ঢাকায় অবতরণ করবে বলে জানিয়েছেন বিএনপি চেয়াপারসনের একান্ত সচিব আব্দুস সাত্তার। তিনি জানান, তারেক রহমান লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় আসবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার মেয়ে জাইমা রহমানকেও সঙ্গে নিয়ে আসবেন।

এর আগে, গতকাল এ বিষয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন জানান, গুলশান এভিনিউয়ের ১৯৬ নম্বর বাড়ি প্রায় প্রস্তুত। কোনও কারণে পুরোপুরি প্রস্তুত না হলে পাশেই মায়ের ভাড়া বাসা ফিরোজায় উঠবেন তারেক রহমান। দেশে ফিরে বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে অফিস করবেন তিনি।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

এলেঙ্গায় রড বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ১৭ জন নিহত
বিকেলে প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন
বিশ্বকাপ ফুটবলের থিম সং প্রকাশ
২৯ কার্যদিবসে শিশু ধর্ষণ মামলার রায়, যুবকের মৃত্যুদণ্ড
হামে প্রাণ গেলো আরও ১৬ শিশুর
যেভাবে বানাবেন খাসির মাংসের কালাভুনা
বিয়ে করলেন কঙ্গনা!
রামিসা হত্যা মামলায় আসামিপক্ষে রাষ্ট্রীয় খরচে মামলা পরিচালনার জন্য আইনজীবী নিয়োগ
জাতীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী
রামিসা হত্যার ঘটনায় অভিযোগ গঠনের শুনানি ১ জুন
এলপিএলের ড্রাফটে ৪৮ বাংলাদেশি ক্রিকেটার
রাফসানের সঙ্গে আমিই প্রথম যোগাযোগ করি: জেফার
নকলায় কুরবানি বিষয়ে শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতা
কক্সবাজার আদালত চত্বরে প্রকাশ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ২
বান্দরবান সীমান্তে মাইন বিস্ফোরণ, নিহত ৩
নালিতাবাড়ীতে এক হাজার পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
বায়তুল মুকাররমে ৫টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে
ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত
পত্রিকা সম্পাদকদের নতুন ঐক্যবদ্ধ প্লাটফর্ম
রামিসার ফরেনসিক রিপোর্টে মৃত্যুর আগে মিলেছে ধর্ষণের প্রমাণ

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.