মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩, ১ জিলহজ ১৪৪৭, গ্রীষ্মকাল

ববি হাজ্জাজ বনাম মামুনুল হক, ঢাকা-১৩তে তুমুল লড়াইয়ের আভাস

কলিকাল প্রতিনিধি

সমঝোতা চূড়ান্ত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৩ থেকে নির্বাচন করছেন মাওলানা মামুনুল হক। বিএনপির প্রচ্ছন্ন আমন্ত্রণ প্রত্যাখ্যান করে জামায়াতের সাথে এক বাক্সে ভোটের সমঝোতায় নির্বাচন করবেন হেফাজত ও বাংলাদেশ খেলাফত মজলিসের এই নেতা। নাম প্রকাশে অনিচ্ছুক বাংলাদেশ খেলাফত মজলিসের ঢাকা মহানগর উত্তরের সিনিয়র একজন নেতা সময়ের আলোকে তথ্যটি নিশ্চিত করেছেন।

বিএনপির পক্ষ থেকে মাওলানা মামুনুল হকের দল বাংলাদেশ খেলাফত মজলিসের জন্য বেশ কয়টি আসন ছাড়সহ জোটের আহ্বান ছিল। ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করলেও মামুনুল হকের জন্য ঢাকা-১৩, ঢাকা-৭ ও বাগেরহাট-১ ফাঁকা রেখেছিল বিএনপি। কিন্তু বিএনপির জোট এড়িয়ে জামায়াতের সাথে জোটবদ্ধ হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

জামায়াতের সাথে দীর্ঘদিন আকিদাগত বেশ কিছু বিষয় নিয়ে দ্বন্দ্ব ছিল কওমিপন্থি একাধিক দলের। সেই তালিকায় ছিল বাংলাদেশ খেলাফত মজলিসও। তবে ৫ আগস্ট পরবর্তী সময়ে ইসলামি দলের এক বাক্সে ভোটের স্বার্থে একসঙ্গে বসেছেন বাংলাদেশ খেলাফত মজলিস, ইসলামি আন্দোলনসহ একাধিক কওমিপন্থি ইসলামি দল। আর এই বসার চূড়ান্তরুপ লাভ করতে যাচ্ছে নির্বাচনী সমঝোতার মধ্য দিয়ে। যে সমঝোতায় ঢাকা-১৩তে বিএনপির বিরুদ্ধে জামায়াতের বড় হাতিয়ার হচ্ছেন মামুনুল হক।

বিএনপি ঢাকা-১৩ আসন ফাঁকা রাখলেও মামুনুল হকের পাশাপাশি আলোচনায় ছিল ববি হাজ্জাজের নাম। মামুনুল হক জামায়াত থেকে প্রার্থিতা চূড়ান্ত করায় ববি হাজ্জাজই হচ্ছেন বিএনপির ঢাকা ১৩ আসনের কাণ্ডারি। ইতোমধ্যে ঢাকা-১৩তে গণসংযোগ ও নির্বাচনী প্রচারণায় নেমেছেন এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

বাংলাদেশকে ৩৫ কোটি মার্কিন ডলার অর্থায়নের অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক
নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতায় গোয়েন্দা ও আইন-শৃঙ্খলা বাহিনী সমন্বয় করবে: প্রধানমন্ত্রী
মাদারীপুরে একই পরিবারের তিন লাশ উদ্ধার
বড়পর্দায় আসছে জীবনানন্দ দাশের ‘বনলতা সেন’
তামিম-রিয়াদসহ বিসিবি নির্বাচনে কাউন্সিলর হলেন যারা
নতুন মাঠে আক্ষেপ ঘুচালো মেসি
পে-স্কেল ১ জুলাই থেকেই বাস্তবায়নের নীতিগত সিদ্ধান্ত দিয়েছেন প্রধানমন্ত্রী
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতার জিও জারি
নতুন বছরে প্রাথমিক শিক্ষার্থীরা নতুন কারিকুলাম পাবে: গণশিক্ষা প্রতিমন্ত্রী
তারেক রহমানের সঙ্গে সম্পাদক পরিষদের নেতাদের বৈঠক
ইউনূসসহ উপদেষ্টা পরিষদের সবার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট
হাম প্রাদুর্ভাব মোকাবিলায় আসছে এক কোটি ভিটামিন এ ক্যাপসুল
ঢাকায় পৌঁছেছে কারিনার মরদেহ
রাজস্থানে দিল্লিগামী ট্রেনে আগুন
আবারও রোনালদোর কান্নার মুহূর্ত
বিশ্বকাপে বিনা পারিশ্রমিকে গাইবেন শাকিরা- ম্যাডোনা-বিটিএস
জীবনের ১৭টা বছর নষ্ট করেছি: মিরা
বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা
আবু সাঈদ হত্যা মামলায় রোবির সাবেক ভিসি গ্রেফতার
শুধু স্বপ্ন নয়, বাস্তব পরিকল্পনা চান প্রধানমন্ত্রী

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.