রাজধানীর শাহবাগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (পিজি হাসপাতাল) ব্লক-এ এর ৪র্থ তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট।
বেলা ১১টা ১৪ মিনিটে আগুন লাগার ঘটনা ঘটে। কোন হতাহত বা আটকে পরার খবর এখনও পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের কন্ট্রোলরুম অফিসার রাশেদ বিন খালেদ জানান, সকাল ১১টা ১৪ মিনিটে আগুন লাগার খবর আসে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট। এরপর ১১টা ৩২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনও খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
স্থানীয়রা জানায়, হঠাৎ করে শাহবাগের ফুটওভার ব্রিজের পাশ থেকে হাসপাতালের ভবন থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। পরে ফায়ার সার্ভিসের এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।








