দেশে কোরআনের সমাজ কায়েম ছাড়া শান্তি ফিরবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
আজ রোববার (২৩ নভেম্বর) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ইমাম ও খতিব সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, এদেশে আইন চলবে কোরআনের জন্য, নয়তো মানবিক সমাজ কায়েম হবে না। মসজিদ কমিটি হবে খতিব এবং ইমামদের পরামর্শে। খতিব এবং ইমামগণ কারও করুণার পাত্র হতে পারে না।
জামায়াত আমির বলেন, মসজিদে নামাজের ইমাম যিনি করেন, তিনি যখন সমাজেরও ইমাম হবেন তখন সত্যিকারের মুক্তি আসবে। এদেশে কোরআনের সমাজ কায়েম না হলে শান্তি ফিরবে না। প্রচলিত কোনো তন্ত্রমন্ত্র দিয়ে শান্তি ফিরবে না। নবীজী (স.) এর দেখানো পথে ফিরে যেতে হবে।
তিনি আরও বলেন, সমাজের ফয়সালা মসজিদের মিম্বার থেকে আসবে।








