বুধবার, ২৭ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩, ৯ জিলহজ ১৪৪৭, গ্রীষ্মকাল

‘নো ওয়েজ বোর্ড, নো মিডিয়া’– এই নীতিসহ ৩৯ দফা দাবি সাংবাদিক ইউনিয়নের

কলিকাল প্রতিনিধি

ছবি : দৈনিক কলিকাল

সংবাদমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের সুরক্ষায় ‘নো ওয়েজ বোর্ড, নো মিডিয়া’ নীতি কার্যকর, সাংবাদিক সুরক্ষা নীতিমালা প্রণয়ন, দুই দিন সাপ্তাহিক ছুটি ও সব কালাকানুন বাতিলসহ ৩৯ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)।

শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত সমাবেশে সংগঠনের মহাসচিব কাদের গনি চৌধুরী এসব দাবি উপস্থাপন করেন। সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম। এ সময় জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজসহ বিভিন্ন সাংবাদিক নেতা বক্তব্য দেন।

বিএফইউজের দাবিগুলোর মধ্যে রয়েছে— নবম ওয়েজ বোর্ড অবিলম্বে বাস্তবায়ন ও দশম ওয়েজ বোর্ড গঠন, সাংবাদিক সুরক্ষা নীতিমালা প্রণয়ন, সাপ্তাহিক দুই দিনের ছুটি, সাংবাদিক হত্যা ও হয়রানি বন্ধ, পৃথক শ্রম আদালত স্থাপন, সমন্বিত জাতীয় গণমাধ্যম নীতিমালা প্রণয়ন, এবং প্রিন্ট, টিভি, অনলাইনসহ সব মাধ্যমে অভিন্ন ওয়েজ বোর্ড বাস্তবায়ন।

এ ছাড়া মফস্বল সাংবাদিকদের সম্মানজনক বেতন নিশ্চিত করা, সাংবাদিক নিয়োগ নীতিমালা প্রণয়ন, পেশাগত ঝুঁকিতে বীমা ও চিকিৎসা সুবিধা দেওয়া, নারী সাংবাদিকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ তৈরি, সংবাদমাধ্যমের স্বাধীনতা রক্ষায় আইনি কাঠামো গঠন, ও সরকারি-বেসরকারি প্রভাবমুক্ত গণমাধ্যম নিশ্চিত করার দাবি জানানো হয়।

বক্তারা বলেন, সাংবাদিকরা প্রতিনিয়ত রাষ্ট্রযন্ত্র ও প্রভাবশালী গোষ্ঠীর চাপে পেশাগত দায়িত্ব পালনে বাধার মুখে পড়ছেন। ওয়েজ বোর্ড বাস্তবায়ন ও আইনি সুরক্ষা না থাকায় সাংবাদিকদের জীবনযাত্রা কঠিন হয়ে উঠেছে।

বিএফইউজের মহাসচিব কাদের গনি চৌধুরী বলেন, ‘আমরা এমন একটি গণমাধ্যম চাই যেখানে সাংবাদিকরা কোনো চাপ ছাড়াই সত্য প্রকাশ করতে পারবেন। অনুসন্ধানী সাংবাদিকতাই হবে দায়িত্ববোধের প্রতীক।’

এর আগে একই দাবিতে শুক্রবার সারাদেশে সাংবাদিকরা বিক্ষোভ সমাবেশ করেন।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

দুপুরের মধ্যে দেশের ৭ অঞ্চলে ঝড়ের শঙ্কা
শয়তানকে পাথর নিক্ষেপ করছেন হাজিরা
মধ্যপ্রাচ্যে পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
ঈদুল আজহা উপলক্ষে বিশ্বের সব মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী
ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মির্জা ফখরুল
হামের উপসর্গ নিয়ে আরও ১০ জনের মৃত্যু
‘সরকারি দল ও বিরোধীদল মিলেই একটি বাজেট উপহার দেবে’
ভারত থেকে দেশে ফিরতে সীমান্তে মানুষের ভীড়
দেশের ছয় জেলায় ঝড়ের শঙ্কা
ঢাকায় মৃদু ভূমিকম্প
‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত আরাফাতের ময়দান
মৃত্যুর মিছিলে ম্লান ঈদ আনন্দ
যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় ৩ কোটি ৬৮ লাখ টাকা টোল আদায়
কালশী বস্তির আগুন নিয়ন্ত্রণে
হামের উপসর্গ নিয়ে ১৭ জনের মৃত্যু
ঈদের ছুটির পর রামিসা হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু
পশ্চিমবঙ্গের পর উত্তর প্রদেশেও কুরবানিতে নতুন নির্দেশনা
প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ
সকাল সাড়ে ৭টায় ঈদের প্রধান জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী
এলেঙ্গায় রড বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ১৭ জন নিহত

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.