মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩, ৮ জিলহজ ১৪৪৭, গ্রীষ্মকাল

তামান্না ভাটিয়া বললেন

‘ভেবেছিলাম এখন কাজ করব, ৩০-এর পর বিয়ে করে সংসার করব’

বিনোদন ডেস্ক

ছবি : সংগৃহীত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া সম্প্রতি ফিল্মফেয়ার সাময়িকীর এক সাক্ষাৎকারে নিজের অভিনয় ক্যারিয়ারের টানাপোড়েন, বয়স, পর্দায় তার চরিত্রের পরিবর্তন নিয়ে খোলাখুলি কথা বলেছেন।

তামান্না ভাটিয়া বলেন, বলিউডে ৩০ বছর পার করা অভিনেত্রীদের সাধারণত ‘সাইড চরিত্রে’দেওয়া হতো। আমি ভেবেছিলাম — এখন কাজ করব, ৩০-এর পর বিয়ে করে সংসার করব। কারণ, তখন পরের বয়সের নারীদের জন্য তেমন চরিত্রের সিনেমা তৈরি হতো না।

তিনি আরও বলেন, চিত্রনাট্যকার ও পরিচালকরা এখন ৩০-এর বেশি বয়সীদের জন্যই জটিল, গভীর ও আকর্ষণীয় চরিত্র লিখছেন। এই পরিবর্তনকে তিনি অত্যন্ত ইতিবাচকভাবে দেখছেন বলেও উল্লেখ করেন।

তবে সময়ের সঙ্গে বদলেছে সিনেমা ইন্ডাস্ট্রির দৃষ্টিভঙ্গিও। তামান্না বলেন, ২৭-২৮ বছর বয়সে এসে আমি সত্যিকারের নিজেকে চিনেছি। তবে ইন্ডাস্ট্রিতে শুরু হয়েছে আমাদের বয়সী নারীদের জন্য দারুণ চরিত্র লেখা। এখন সবার মধ্যে পরিবর্তন এসেছে। বয়স যেন কোনো রোগ! অথচ বয়স বাড়া তো এক অসাধারণ ব্যাপার।

তার মতে, বয়স কখনোই ভয় পাওয়ার বিষয় নয়। মানুষ বয়সকে ভয় পায় কেন? অভিজ্ঞতা, পরিপক্বতা—সবকিছুই তো বয়স বাড়ার সঙ্গে আসে।

নেটফ্লিক্সের ‘লাস্ট স্টোরিজ ২’–এ সুজয় ঘোষের সিনেমায় অভিনয়ের মাধ্যমে যেন নতুনভাবে আবিষ্কৃত হয়েছেন তামান্না ভাটিয়া। গত বছর ‘স্ত্রী ২’ সিনেমার ‘আজ কি রাত’ গান দিয়েও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন এই অভিনেত্রী।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

কালশী বস্তির আগুন নিয়ন্ত্রণে
হামের উপসর্গ নিয়ে ১৭ জনের মৃত্যু
ঈদের ছুটির পর রামিসা হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু
পশ্চিমবঙ্গের পর উত্তর প্রদেশেও কুরবানিতে নতুন নির্দেশনা
প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ
সকাল সাড়ে ৭টায় ঈদের প্রধান জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী
এলেঙ্গায় রড বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ১৭ জন নিহত
বিকেলে প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন
বিশ্বকাপ ফুটবলের থিম সং প্রকাশ
২৯ কার্যদিবসে শিশু ধর্ষণ মামলার রায়, যুবকের মৃত্যুদণ্ড
হামে প্রাণ গেলো আরও ১৬ শিশুর
যেভাবে বানাবেন খাসির মাংসের কালাভুনা
বিয়ে করলেন কঙ্গনা!
রামিসা হত্যা মামলায় আসামিপক্ষে রাষ্ট্রীয় খরচে মামলা পরিচালনার জন্য আইনজীবী নিয়োগ
জাতীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী
রামিসা হত্যার ঘটনায় অভিযোগ গঠনের শুনানি ১ জুন
এলপিএলের ড্রাফটে ৪৮ বাংলাদেশি ক্রিকেটার
রাফসানের সঙ্গে আমিই প্রথম যোগাযোগ করি: জেফার
নকলায় কুরবানি বিষয়ে শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতা
কক্সবাজার আদালত চত্বরে প্রকাশ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ২

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.