শুক্রবার, ৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩, ২০ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে নভেম্বরে

কলিকাল প্রতিনিধি

ছবি : সংগৃহীত

আগামী নভেম্বরের প্রথমার্ধের মধ্যে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে বলে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সূত্রে জানা গেছে। তবে তার আগে প্রতিস্থাপনের কার্যক্রম শেষ করতে হবে। এনটিআরসিএ সূত্র জানায়, প্রায় ৮০০ প্রার্থীকে প্রতিস্থাপন করতে হবে।

বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে টেলিটকের মাধ্যমে কত পদ শূন্য সেই তথ্য সংগ্রহ করা হচ্ছে। এ কার্যক্রম শেষ হওয়ার পরপরই বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানা গেছে।

এনটিআরসিএর এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, ‘বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। তবে কবে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে তা এখনো চূড়ান্ত হয়নি। আমরা চেষ্টা করছি দ্রুত সময়ের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করে মেধার ভিত্তিতে প্রার্থীদের নিয়োগ সুপারিশ করার।

জানা গেছে, ১৮তম শিক্ষক নিবন্ধনের মাধ্যমে ৬০ হাজার ৫২১ জন শিক্ষক নিবন্ধন সনদ অর্জন করেছেন। এসব প্রার্থী এবং ১৭তম নিবন্ধনের প্রার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে ৪১ হাজার ৬২৭ জনকে বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ সুপারিশ করা হয়। যদিও বেসরকারি স্কুল-কলেজ, মাদরাসা ও কারিগরি প্রতিষ্ঠানে শূন্য পদের সংখ্যা রয়েছে এক লাখের বেশি।

এদিকে আগামী নভেম্বরের মধ্যে ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ কিন্তু ষষ্ঠে সুপারিশ না পাওয়া ১৬ হাজার ২১৩ জনের নিয়োগসহ দুই দাবি জানিয়েছেন চাকরিপ্রার্থীরা।

আজ রোববার (১৯ অক্টোবর) রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ না পাওয়া প্রার্থী আয়োজিত দ্রুত নিয়োগের দাবিতে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

মির্জা আব্বাসের সুস্থতা কামনা করে নাসীরুদ্দীনের বার্তা
জিয়াউর রহমানের জীবনী নিয়ে নাটক ‘জেড’ আসছে
‘থ্রি ইডিয়টস ২’-এ যুক্ত হচ্ছে আরও এক ‘ইডিয়ট’
কোস্টগার্ডের বহরে যুক্ত হচ্ছে অত্যাধুনিক হেলিকপ্টার
প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ
সহকারী হত্যাকাণ্ডে শুভেন্দুর নিশানায় তৃণমূল
সমালোচকদের বিরুদ্ধে প্রভার সমালোচনা!
পশ্চিমবঙ্গে কি রাষ্ট্রপতির শাসন হতে যাচ্ছে?
‘কামব্যাক কমরেড’: মির্জা আব্বাসের উদ্দেশে পাটওয়ারী
এবতেদায়ী মাদরাসা শিক্ষকদের সুখবর
বন্যার পূর্বাভাস দেবে বাকৃবি গবেষকদের উদ্ভাবিত এআই প্রযুক্তি
বিশ্ববাজারে টানা দ্বিতীয় দিনে কমলো তেলের দাম
বাংলাদেশ হবে পৃথিবীর সেরা এডুকেশন হাব: শিক্ষামন্ত্রী
কারামুক্তির সাতদিন পর মারা গেলেন ছাত্রলীগ নেতা
নকলায় ফ্রি মেডিকেল ক্যাম্প: চিকিৎসা পেলো চার শতাধিক মানুষ
বিসিবির সভা আজ
ধর্ষণ ও অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় অভিযুক্ত মাদরাসা শিক্ষক গ্রেফতার
ঈদে নতুন সিনেমা নিয়ে ফিরছেন পূজা চেরি
ক্যানচ্যাম বাংলাদেশ-এর নতুন কার্যালয় উদ্বোধন
‘স্বাস্থ্যসেবা কোনো সুবিধা নয়, এটি মানুষের মৌলিক অধিকার’

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.