সোমবার, ৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩, ১৬ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

জুলাই যোদ্ধাদের নতুন কর্মসূচি ঘোষণা

কলিকাল প্রতিনিধি

ছবি : সংগৃহীত

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে মঞ্চের সামনে অবস্থান নেওয়া ‘জুলাই যোদ্ধাদের’ সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ ও লাঠিচার্জ করে।

‘জুলাইযোদ্ধা’ আন্দোলনকারীদের ওপর পুলিশের এ হামলার প্রতিবাদে এবং তিন দফা আদায়ে আগামী রোববার (১৯ অক্টোবর) জেলা পর্যায়ে তিন ঘণ্টা মহাসড়ক অবরোধের ঘোষণা দিয়েছেন ‘জুলাইযোদ্ধারা’।

শুক্রবার ১৭ অক্টোবর সন্ধ্যায় সংসদ ভবন এলাকায় বিক্ষোভের পর সাংবাদিকদের কাছে এ ঘোষণা দেন ‘আমরা জুলাইযোদ্ধা সংসদের’ মুখ্য সংগঠক মাসুদ রানা সৌরভ। এ সময় জুলাই সনদকে বিতর্কিত আখ্যা দিয়ে বিক্ষোভ করেন সদস্যরা। এটি বাতিলেরও দাবি জানান তারা।

মাসুদ রানা বলেন, ‘আমাদের ওপর অতর্কিত হামলার প্রতিবাদে এবং আমাদের তিন দফা দাবি এ সরকারের আমলেই বাস্তবায়নের দাবিতে আগামী রোববার (১৯ অক্টোবর) দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত প্রত্যেক জেলা শহরের মহাসড়কে অবরোধ কর্মসূচি পালিত হবে। অবরোধ কর্মসূচিতে জুলাই আন্দোলনে আহতদের পাশাপাশি দেশের সাধারণ জনগণের অংশগ্রহণ কামনা করছি।’

তিনি বলেন, ‘জুলাই শহীদদের ‘জাতীয় বীর’ এবং আহত-পঙ্গুত্ববরণকারীদের ‘বীর’ স্বীকৃতি দিয়ে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে, জুলাই-আহত ও শহীদ পরিবারগুলোর পুনর্বাসনের নির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করতে হবে এবং আমাদের জন্য দায়মুক্তি দিয়ে সুরক্ষা আইন করতে হবে। যাতে আমাদের বিরুদ্ধে অপরাধমূলক কর্মকাণ্ড প্রমাণিত না হওয়া পর্যন্ত হয়রানি করা না হয়।’

এর আগে শুক্রবার দুপুরে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের মঞ্চে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। তখন পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

হাম সন্দেহে আরও ১০ শিশুর মৃত্যু
মে মাসের গ্যাসের (এলপিজি) দাম অপরিবর্তিত
ফারুকীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ!
নকলায় এডিপি’র মাধ্যমে শিক্ষা, প্রাণিসম্পদ ও ক্রীড়া খাতে উপকরণ বিতরণ
সততা, মেধা ও যোগ্যতাই হবে জনপ্রশাসনে নিয়োগের শর্ত: প্রধানমন্ত্রী
দুর্নীতির সঙ্গে কোনো আপস করতে চাই না: প্রধানমন্ত্রী
পল্টি দেওয়ার অভ্যাস আমার নাই: সাকিব
চিন্তায় ও মননে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে চাই: তথ্যমন্ত্রী
বিজেপি ছাড়ায় অভিনেত্রীকে ধর্ষণের হুমকি
সিলেটে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত
একযোগে ছাত্রদলের ২৯ কমিটি ঘোষণা
সংরক্ষিত নারী আসনের এমপিদের শপথ আজ
শ্রীবরদীতে রক্তসৈনিকের ফ্রি মেডিকেল ক্যাম্প
সুরমা নদীর তীর উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
নেত্রকোনায় বাস চাপায় সিএনজির দুই যাত্রী নিহত
ইরান থেকে ফেরার পথেই কিউবা দখল করবো: ট্রাম্প
‘ইন্ডাস্ট্রিতে আমার কথা ভাবার জন্য কেউ ছিল না’
ডিসি সম্মেলন শুরু কাল রোববার
প্রথম বাংলাদেশী হিসেবে মাকালু শিখরে বাবর আলী
আজ সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.