বুধবার, ২৭ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩, ৯ জিলহজ ১৪৪৭, গ্রীষ্মকাল

পাবনায় আ.লীগ নেতাকে গুলি করে হত্যা

পাবনা সদর উপজেলায় জহিরুল হক বাবু ওরফে ডাক বাবু (৪৫) নামের এক আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। পরিবারের ৫ম সদস্য হিসেবে হত্যাকাণ্ডের শিকার হলেন তিনি।

শনিবার (৮ জুন) রাত প্রায় সাড়ে ৮টার দিকে উপজেলার ভাড়ারা ইউনিয়নের নলদাহ নতুন পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জহিরুল হক বাবু ওরফে ডাক বাবু উপজেলার গয়েশপুর ইউনিয়নের দক্ষিণ মনোহরপুর এলাকার আজাহার শেখের ছেলে এবং ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি ও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, বাবু নলদাহ নতুন পাড়ার জামাল শেখের দোকানে চা খাচ্ছিলেন। এসময় কয়েকজন দুর্বৃত্ত এসে তাকে এলোপাথাড়ি গুলি করে। এতে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি।

স্থানীয়রা উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী বলেন, গুলি করে আওয়ামী লীগ নেতাকে হত্যা করেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ পাবনা জেনারেল হাসপাতালে রয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত বলা যাবে।

উল্লেখ্য, এর পূর্বে বিভিন্ন সময়ে বাবুর বাবা আজাহার শেখ ও দুই ভাই তারেক ও বারেককে কুপিয়ে হত্যা করা হয়েছে। সর্বশেষ ১৭ মার্চ বাবুর চাচাতো ভাই আবদুর রাজ্জাককে একইভাবে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

রাজধানীর নর্দায় বাস দুর্ঘটনায় নিহত ৪
কটা ভালো ঈদযাত্রা ম্যানেজ করতে সক্ষম হয়েছি: সড়কমন্ত্রী
দুপুরের মধ্যে দেশের ৭ অঞ্চলে ঝড়ের শঙ্কা
শয়তানকে পাথর নিক্ষেপ করছেন হাজিরা
মধ্যপ্রাচ্যে পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
ঈদুল আজহা উপলক্ষে বিশ্বের সব মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী
ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মির্জা ফখরুল
হামের উপসর্গ নিয়ে আরও ১০ জনের মৃত্যু
‘সরকারি দল ও বিরোধীদল মিলেই একটি বাজেট উপহার দেবে’
ভারত থেকে দেশে ফিরতে সীমান্তে মানুষের ভীড়
দেশের ছয় জেলায় ঝড়ের শঙ্কা
ঢাকায় মৃদু ভূমিকম্প
‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত আরাফাতের ময়দান
মৃত্যুর মিছিলে ম্লান ঈদ আনন্দ
যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় ৩ কোটি ৬৮ লাখ টাকা টোল আদায়
কালশী বস্তির আগুন নিয়ন্ত্রণে
হামের উপসর্গ নিয়ে ১৭ জনের মৃত্যু
ঈদের ছুটির পর রামিসা হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু
পশ্চিমবঙ্গের পর উত্তর প্রদেশেও কুরবানিতে নতুন নির্দেশনা
প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.