সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩, ৭ জিলহজ ১৪৪৭, গ্রীষ্মকাল

সাতরাস্তা মোড় ছাড়লো কারিগরি শিক্ষার্থীরা, কাল অবস্থান কর্মসূচি

কলিকাল প্রতিনিধি

ছবি : দৈনিক কলিকাল

প্রায় তিন ঘণ্টা পর তেজগাঁওয়ে সাতরাস্তা মোড়ের অবরোধ তুলে নিয়েছে শিক্ষার্থীরা। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর দুইটার দিকে সড়কটি ছাড়েন তারা।

তবে সড়ক ছাড়ার আগে এক ব্রিফিংয়ে আগামীকাল বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দেশের সকল পলিটেকনিক ও গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতিনিধি মাশফিক ইসলাম দেওয়ান এই কর্মসূচি ঘোষণা করেন।

তিনি বলেন, দশম গ্রেড নিয়ে কোনো ষড়যন্ত্র হলে ডিপ্লোমা শিক্ষার্থীরা তা মানবে না। দাবি মানা না হলে কঠোর কর্মসূচি দেয়ার হুঁশিয়ারিও দেন তিনি।

এদিকে, কর্মসূচি ঘোষণা করার পর ধীরে ধীরে শিক্ষার্থীরা নিজ নিজ প্রতিষ্ঠানে ফিরে যান।

এর আগে, বুধবার সকাল থেকেই তেজগাঁওয়ের সাতরাস্তা মোড়ে জড়ো হতে থাকেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। পরে সকাল ১১টার দিকে সড়কটি অবরোধ করেন তারা। অবরোধের ফলে সড়কটি দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে রাজধানীর বিভিন্ন সড়কে যানজট তৈরি হয়। ফলে অফিসগামী মানুষ ভোগান্তিতে পড়ে।

এ সময় শিক্ষার্থীরা উপ সহকারি প্রকৌশলী থেকে সহকারি প্রকৌশলী পদে পদোন্নতির হার বাড়ানো, সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে বিএসসি ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অনুপাতিক নিয়োগসহ বিভিন্ন দাবিতে স্লোগান দিতে দেখা যায়। দাবি আদায় না হলে আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা।

শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে রয়েছে, জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের ৩০ শতাংশ পদোন্নতি কোটা বাতিল, জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতির রায় বাতিল, ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদবি পরিবর্তন, ২০২১ সালে নিয়োগপ্রাপ্ত ক্রাফট ইনস্ট্রাক্টরদের নিয়োগ বাতিল ও নিয়োগবিধি সংশোধন।

গতকাল মঙ্গলবার দুপুরেও সাতরাস্তা মোড় এলাকায় বিক্ষোভ করে পলিটেকনিক শিক্ষার্থীরা। প্রায় আধঘণ্টা অবস্থানের পর শিক্ষার্থীরা করে ক্যাম্পাসে ফিরে যায় শিক্ষার্থীরা।

এদিকে, ৭ দফা দাবিতে দেশের একাধিক জেলায় বিক্ষোভ করছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বুধবার গাজীপুরে সড়ক ও দিনাজপুরে সড়কের পাশাপাশি রেলপথ অবরোধ করেছে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

পশ্চিমবঙ্গের পর উত্তর প্রদেশেও কুরবানিতে নতুন নির্দেশনা
প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ
সকাল সাড়ে ৭টায় ঈদের প্রধান জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী
এলেঙ্গায় রড বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ১৭ জন নিহত
বিকেলে প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন
বিশ্বকাপ ফুটবলের থিম সং প্রকাশ
২৯ কার্যদিবসে শিশু ধর্ষণ মামলার রায়, যুবকের মৃত্যুদণ্ড
হামে প্রাণ গেলো আরও ১৬ শিশুর
যেভাবে বানাবেন খাসির মাংসের কালাভুনা
বিয়ে করলেন কঙ্গনা!
রামিসা হত্যা মামলায় আসামিপক্ষে রাষ্ট্রীয় খরচে মামলা পরিচালনার জন্য আইনজীবী নিয়োগ
জাতীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী
রামিসা হত্যার ঘটনায় অভিযোগ গঠনের শুনানি ১ জুন
এলপিএলের ড্রাফটে ৪৮ বাংলাদেশি ক্রিকেটার
রাফসানের সঙ্গে আমিই প্রথম যোগাযোগ করি: জেফার
নকলায় কুরবানি বিষয়ে শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতা
কক্সবাজার আদালত চত্বরে প্রকাশ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ২
বান্দরবান সীমান্তে মাইন বিস্ফোরণ, নিহত ৩
নালিতাবাড়ীতে এক হাজার পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
বায়তুল মুকাররমে ৫টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.