শেরপুরের নকলায় খালের পানিতে ডুবে সহোদর ভাই-বোনের মৃত্যু হয়েছে। ৬ জুন, বৃহস্পতিবার দুপুরে উপজেলার গণপদ্দী ইউনিয়নের বিহারিরপাড় উত্তরপাড়া গ্রামের ঘোড়ামারা খালে ওই ঘটনা ঘটে।
মৃতরা হচ্ছে স্থানীয় আব্দুল মোতালেবের মেয়ে মারিয়া আক্তার মিম (১২) ও ছেলে মাসুদ রানা (৮)। মারিয়া একটি এতিমখানায় চতুর্থ শ্রেণিতে এবং মাসুদ স্থানীয় মনিরুজ্জামান আইডিয়াল স্কুলে নার্সারীতে পড়তো। এদিকে দুই সহোদর ভাই-বোনের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বিষয়টি নিশ্চিত করে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল কাদের খান বলেন, খালের পানিতে দুই শিশু নিখোঁজের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় দু’জনের লাশ উদ্ধার করা হয়েছে। ওই ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।








