শনিবার, ৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩, ২১ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

বিসিবি নির্বাচনের জন্য তিন সদস্যের কমিটি গঠন

ক্রীড়া ডেস্ক

ছবি : সংগৃহীত

জাতীয় নির্বাচনের ডামাডোলে কিছুটা আড়ালেই পড়ে গিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন। কদিন আগে গুঞ্জন উঠেছিল বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে স্থায়ীভাবে রেখে দিয়ে নির্বাচনের পরিবর্তে হতে পারে ‘অ্যাডহক কমিটি’। তবে গুঞ্জন উড়িয়ে দিয়ে গেল সপ্তাহেই ঘোষণা করা হয়েছিল বিসিবির নির্বাচনের সময়।

আজ শনিবার জানা গেল আসন্ন নির্বাচনের জন্য তিন সদস্যের ইলেকশন কমিশন গঠন করেছে বিসিবি।

পরিচালনা পর্ষদ নির্বাচন ২০২৫ উপলক্ষে নির্বাচন কমিশন গঠনের ঘোষণা দিয়েছে বিসিবি। আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি জানিয়েছে সংস্থাটি। বোর্ডের সংবিধান ও বিধিবিধান অনুযায়ী নির্বাচন পরিচালনা ও সম্পন্ন করার জন্য নিম্নোক্ত ব্যক্তিবর্গকে দায়িত্ব প্রদান করা করেছে-

১। অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন, বাংলাদেশের সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট – প্রধান নির্বাচন কমিশনার

২। মো. সিবগাত উল্লাহ, বিপিএম, পিপিএম, অতিরিক্ত মহাপরিদর্শক, বাংলাদেশ পুলিশ এবং প্রধান, অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) – নির্বাচন কমিশনার

৩। জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক (যুগ্ম সচিব) – নির্বাচন কমিশনার।

গেল ১ সেপ্টেম্বর বোর্ড সভার সিদ্ধান্ত অনুযায়ী, অক্টোবরের প্রথম সপ্তাহেই বিসিবি নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে বিসিবির সর্বশেষ নির্বাচন হয়েছিল ২০২১ সালের ৬ অক্টোবর। সে হিসেবে গঠনতন্ত্র অনুযায়ী ঠিক চার বছরের মাথায় পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বোর্ডের গঠনতন্ত্র ও বিধিমালা মোতাবেক তিন সদস্যের এই নির্বাচন কমিশন নির্বাচন প্রক্রিয়া পরিচালনা করবে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

দাদা-দাদির কবরের পাশে সমাহিত হলেন বৃষ্টি
কুলাউড়া সীমান্ত দিয়ে ঠেলে পাঠানো ১০ বাংলাদেশিকে স্বজনদের কাছে হস্তান্তর
বিগ বসের অভিজ্ঞতা ছিল ‘ট্রমাটিক’: তানিশা
নকলায় বাসের ধাক্কায় ট্রাক্টর চালকের মৃত্যু
স্ত্রী-সন্তানদের নির্মমভাবে হত্যার পর যা করলেন ফুরকান
হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু
সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার ৯৬ হজযাত্রী
দলীয় নেতাদের সঙ্গে আজ প্রধানমন্ত্রীর বৈঠক
শিক্ষাই হবে চীন-বাংলাদেশ সম্পর্কের সেতুবন্ধন
তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা: ট্রাম্প
‘দেশের রাজনীতিতে এখনো কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি’
আইন প্রণয়ন, বদলি বা পদায়নে সরকারের হস্তক্ষেপ করার কোনো সুযোগ নেই
শুভেন্দু অধিকারী হচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী
‘আপোষহীন দেশনেত্রী’ বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক পুরস্কারে ভূষিত
হাসনাত-সারজিসকে নিয়ে রাশেদ খান’র বিস্ফোরক তথ্য প্রকাশ
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
আমি সবসময় কাজের মাধ্যমে দেশকে প্রতিনিধিত্ব করার চেষ্টা করি: ভাবনা
কুরবানি ওয়াজিব হয় কখন!
২৩ দিন পর ইস্টার্ন রিফাইনারীতে আবারও উৎপাদন শুরু
ঈদুল আজহার ছুটি সাত দিন

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.