উপজেলা পরিষদ নির্বাচনের ৪র্থ ধাপে অনুষ্ঠিত চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা পরিষদ নির্বাচনে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী। (আনারস) প্রতীকে তিনি ৩০ হাজার ৮৯৯ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী চুনতি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধুরী (ঘোড়া) প্রতীকে পেয়েছেন ২৯ হাজার ৭৯৩ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে এম.এস মামুন (চশমা) প্রতীকে ৪৩,১২০ ভোট পেয়ে জয়ী হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্ধী জমির উদ্দিন (টিউবওয়েল) প্রতীকে পেয়েছেন ১১,৮৫৬ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে জেসমিন আক্তার (কলস) প্রতীকে ৩৬,০০৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্ধী শাহিনা আক্তার সানা (ফুটবল) প্রতীকে পেয়েছেন ২৫,৪৪১ ভোট।
বুধবার (৫ জুন) সকাল ৮ ঘটিকায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকাল ৪টায় শেষ হয়। ভোটকেন্দ্রের বাইরে দু’একটি বিচ্ছিন্ন হাতাহাতির ঘটনা ছাড়া তেমন কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
লোহাগাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুস শুক্কুর বেসরকারিভাবে ফলাফল ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, উপজেলার ৯টি ইউনিয়নে মোট ভোটার ২ লাখ ২৩ হাজার ৬২৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ১৯ হাজার ১০৮ জন ও মহিলা ভোটার ১ লাখ ৪ হাজার ৫১৮ জন।








