শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩, ২৮ শাওয়াল ১৪৪৭, গ্রীষ্মকাল

আমরা দুর্নীতিতে নিমজ্জিত জাতি: উপদেষ্টা শারমীন

কলিকাল প্রতিনিধি

ছবি : দৈনিক কলিকাল

আমরা দুর্নীতিতে নিমজ্জিত জাতি। এ মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ। তিনি বলেন, আমরা সত্যিই একটা দুর্নীতিগ্রস্ত জাতি। আমি জানি, যখন কথাটা বলি, তখন যারা সরকারে বসেন তারা কষ্ট পান। কিন্তু সত্যটা যদি স্বীকার না করি, শুধরাবো কী করে?

সোমবার (২৫ আগস্ট) বগুড়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘নাগরিক অধিকার ও জলবায়ুর ন্যায্যতা’ শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, কীভাবে আমরা দুর্নীতির বাইরে আসতে পারি, এটা আমাদের দেখতে হবে। আমরা আমাদের জায়গা থেকে একটা পর্যায় পর্যন্ত এটাকে নিয়ন্ত্রণ করতে পেরেছি। কিন্তু এটার গভীরের স্তরে আমরা পারিনি।

তিনি বলেন, মানুষ আমাদের থেকে অনেক কিছু প্রত্যাশা করে। প্রায়ই আমার কাছে এসে বলে, আপনারা থাকতে সব করে যান। এর পরে তো আর হবে না। এ বাক্যের অর্থটা কী? এটা যদি ন্যায্য হয়, কেন হবে না? তারা যদি সত্যি জনগণের প্রতিনিধি হয়, কেন হবে না, যদি দাবিটি একটি ন্যায্য দাবি হয়? কারণ, দেশটা আমার খণ্ডবিখণ্ড হয়ে গেছে।

শারমীন এস মুরশিদ বলেন, জাতিসংঘ বলেছে, প্রায় ২ হাজার মানুষ মারা গেছে। আমরা আজও সেটা শনাক্ত করে উঠতে পারিনি। শনাক্ত করতে না পারার পেছনে অনেকগুলো কারণ আছে। যেগুলো গণহত্যা হয়েছে, গণকবর হয়েছে, সেগুলোর ডিএনএ’র কাজ কিছু কিছু হয়েছে। কিছু কিছু এখনো বাকি আছে। শনাক্তের পর নিশ্চয়ই সে নামগুলোও গেজেটে অন্তর্ভুক্ত হবে। আমরা ৮০০ এর বেশি নাম গেজেট করেছি, সেগুলোকে ধরেই আমরা কাজ করছি।

তিনি বলেন, ‍যুগে যুগে অন্যায়ের বিরুদ্ধে এ দেশ সংগ্রাম করে এসেছে। অথচ, গণতন্ত্র আমাদের বাইরেই থেকে গেলো। চব্বিশেও তাই। আমি একাত্তর দেখেছি, চব্বিশ দেখেছি। আমি দুটো যুদ্ধকেই দেখি আমার ন্যায্যতার আকাঙ্ক্ষা, গণতন্ত্রের তৃষ্ণা, সমতার স্বপ্ন ও বৈষম্যের নিষ্ঠুর হাত থেকে বাঁচার একটা চেষ্টা। আমরা লড়াইটা লড়ছি।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
‘শিক্ষক নিয়োগে মেধাবীদের নির্বাচন নিশ্চিত করা হবে’
‘এই দেশ আমাদের, অন্যকেউ গড়ে দিয়ে যাবেনা’
আজ হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
ইসরাইল-লেবাননের যুদ্ধবিরতিকে স্বাগত জানালেন জাতিসংঘ মহাসচিব
১৭ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে এক ব্যক্তিকে জীবিত উদ্ধার
বিদ্যুৎ উৎপাদনে কমিশনিং লাইসেন্স পেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র
শীঘ্রই জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বাড়াচ্ছে
হামের চিকিৎসায় এবার ৮ সদস্যের মেডিকলে বোর্ড গঠন
হজ কাদের জন্য ফরজ?
এনটিআরসিএ’র শিক্ষক শূন্যপদ ৭৭ হাজার
নতুন ২ দিবস পালনের সিদ্ধান্ত সরকারের
শুক্রবার রাতে ঢাকা ছাড়বে প্রথম হজ ফ্লাইট
বিসিএস পরীক্ষার সিলেবাসে আসছে পরিবর্তন
বেগম খালেদা জিয়াসহ ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচটি প্রতিষ্ঠান পেলো স্বাধীনতা পুরস্কার
প্রতিশোধ প্রতিহিংসা নয়, সহনশীলতাকে গুরুত্ব দিন: প্রধানমন্ত্রী
২৭ ভরি স্বর্ণালংকারসহ প্রতারক তান্ত্রিককে গ্রেফতার করেছে পিবিআই
রাজনীতির শিকার হয়ে অভিনয় ছাড়তে চেয়েছিলাম: প্রিয়াঙ্কা
নকলায় কায়দা বালিকা মাদরাসায় দাখিল পরীক্ষার্থীদের স্মরণীয় বিদায় অনুষ্ঠিত
কূটনৈতিক ফোরামে অংশ নিতে তুরস্ক যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.