সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩, ৭ জিলহজ ১৪৪৭, গ্রীষ্মকাল

আমি এমপি প্রার্থী হলে সবার জামানত বাজেয়াপ্ত হবে : জয়

বিনোদন ডেস্ক

ছবি : সংগৃহীত

সুষ্ঠু নির্বাচন হলে নিজের এলাকা থেকে ভোটে দাঁড়িয়ে এমপি নির্বাচিত হবেন অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। এমনকি তার বিরোধী পক্ষের জামানতও বাজেয়াপ্ত হবে বলে আশঙ্কা করছেন তিনি।

আজ বুধবার (১৩ আগস্ট) ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে এসব কথা বলেন জয়।

নুরুল হক নুরকে নিয়ে প্রকাশিত একটি সংবাদের ছবি ফেসবুকে প্রকাশ করে ক্যাপশনে এসব কথা লেখেন জয়।

শুরুতেই নুরকে নিয়ে জয় বলেন, ‘জনগণ ক্ষমতায় দেখতে চায় আমাদের নুর ভাইকে। অবশ্যই উনি যদি ক্ষমতায় আসেন সবচেয়ে খুশি হব আমি। কারণ উনি প্রথম প্রতিবাদী ব্যক্তি, যিনি মানুষের কাছে সরল ইমেজ নিয়ে ভালোবাসার মানুষের কণ্ঠস্বর হিসেবে গ্রহণযোগ্য হয়েছেন। কিন্তু জনগণ সম্পর্কে কারো কোনো আইডিয়া নেই।

আগামীবার কে যে ক্ষমতায় আসবে আল্লাহ ছাড়া কেউ জানে না।’

সুস্থ নির্বাচন হলে তিনি এমপি নির্বাচিত হবেন জানিয়ে জয় বলেন, ‘সুস্থ নির্বাচন হলে শতভাগ বিএনপি ছাড়া আর কারো কোনো অস্তিত্ব থাকবে না। আবার ঠিক উল্টাটাও হতে পারে। বিএনপি যা ভাবছে তার উল্টা ঘটনা ফুটে উঠতে পারে।

এবং এ কথাও বলে দিলাম— আমার এলাকায় আমি যদি এমপি প্রার্থী হই, তাহলে সব দলের সবার জামানত বাজেয়াপ্ত হবে। অবশ্যই সুষ্ঠু নির্বাচন হলে। আর ১৬ বছরের মতো নির্বাচন হলে আমার জামানত বাজেয়াপ্ত হবে। ভয় পাইয়েন না। কাউকে আন্ডারস্টিমিট কইরেন না।

নিজের পরিবারের রাজনৈতিক প্রভাব প্রসঙ্গেও কথা বলতে দেখা যায় জয়কে। তিনি বলেন, ‘আমার দাদা ওই এলাকার তিনবারের এমপি ছিলেন মুসলিম লীগের। এবং আমার চাচা ৯৮ শতাংশ ভোট পেয়ে উপজেলা চেয়ারম্যান ছিলেন। বর্তমানে তিনি শরীয়তপুর জেলা বিএনপির সহ-সভাপতি। আওয়ামী লীগের আব্দুর রাজ্জাকের ছেলে ভোটে দাঁড়ানোর আগে আমার দাদিকে সালাম করতেন। আব্দুর রাজ্জাকও সালাম করতেন। বিএনপির কিরণও সালাম করতেন। এই সালাম ছাড়া কেউ আগাতে পারতেন না। আমাদের অনুমতি ছাড়া ওই এলাকায় কেউ এমপি হতে পারেন না। এটাই বাস্তবতা। হাহাহাহাহাহা।’

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

পশ্চিমবঙ্গের পর উত্তর প্রদেশেও কুরবানিতে নতুন নির্দেশনা
প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ
সকাল সাড়ে ৭টায় ঈদের প্রধান জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী
এলেঙ্গায় রড বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ১৭ জন নিহত
বিকেলে প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন
বিশ্বকাপ ফুটবলের থিম সং প্রকাশ
২৯ কার্যদিবসে শিশু ধর্ষণ মামলার রায়, যুবকের মৃত্যুদণ্ড
হামে প্রাণ গেলো আরও ১৬ শিশুর
যেভাবে বানাবেন খাসির মাংসের কালাভুনা
বিয়ে করলেন কঙ্গনা!
রামিসা হত্যা মামলায় আসামিপক্ষে রাষ্ট্রীয় খরচে মামলা পরিচালনার জন্য আইনজীবী নিয়োগ
জাতীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী
রামিসা হত্যার ঘটনায় অভিযোগ গঠনের শুনানি ১ জুন
এলপিএলের ড্রাফটে ৪৮ বাংলাদেশি ক্রিকেটার
রাফসানের সঙ্গে আমিই প্রথম যোগাযোগ করি: জেফার
নকলায় কুরবানি বিষয়ে শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতা
কক্সবাজার আদালত চত্বরে প্রকাশ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ২
বান্দরবান সীমান্তে মাইন বিস্ফোরণ, নিহত ৩
নালিতাবাড়ীতে এক হাজার পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
বায়তুল মুকাররমে ৫টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.