শনিবার, ২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩, ১৪ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

নতুন প্রতীকে ইসিতে আবেদন করলো এনসিপি

কলিকাল প্রতিনিধি

ছবি : সংগৃহীত

বরাদ্দ চাওয়া প্রতীকে সংশোধন এনে আবারও নির্বাচন কমিশনে আবেদন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। গতকাল রবিবার ইসি সচিব বরাবর এ আবেদন করেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

আবেদনে শাপলা, কলম ও মোবাইল ফোনের জায়গায় সংশোধনী এনে শাপলা,সাদা শাপলা এবং লাল শাপলা দলীয় প্রতীক হিসেবে চাওয়া হয়েছে।

এনসিপির আবেদনে বলা হয়েছে, ‘আমরা গত ১২ জুন জাতীয় নাগরিক পার্টিকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য আইনানুগ সকল শর্ত পূরণ করে আবেদন করেছি। উক্ত আবেদনে আমরা যেই প্রতীক দলের অনুকূলে সংরক্ষণের জন্য আবেদন করেছিলাম তার ক্রম ছিল শাপলা, কলম এবং মোবাইল। আমরা জাতীয় নাগরিক পার্টির তরফ থেকে অত্র পত্রের মাধ্যমে উক্ত ফিল্ড ৬-এ নিম্নরূপ সংশোধনী আনছি।’

আবেদনে আরও বলা হয়, ‘আমাদের দাখিল করা গত ২২ জুনের আবেদনে আমাদের পার্টির জন্য প্রতীক সংরক্ষণের বর্তমান ক্রম ১. শাপলা ২. সাদা শাপলা এবং ৩. লাল শাপলা। শাপলা প্রতীক হিসেবে দৃশ্যমান করার ক্ষেত্রে শাপলার ভিন্ন ভিন্ন ভার্সন বা আংশিক বিকৃত ভার্সন গ্রহণ করার ক্ষেত্রে জাতীয় নাগরিক পার্টি সবসময় আলোচনা করতে প্রস্তুত রয়েছে।’

এনসিপি আশা প্রকাশ করে আবেদনে বলেছে, ‘আমরা আশা করি, জাতীয় নাগরিক পার্টিকে আইনানুযায়ী রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন প্রদানের প্রক্রিয়া তরান্বিত হবে এবং নিবন্ধন প্রদানের সিদ্ধান্ত গৃহীত হলে এনসিপির অনুকূলে ১. শাপলা, ২. সাদা শাপলা, এবং ৩. লাল শাপলা থেকে যেকোনো একটি প্রতীক বরাদ্দ করা হবে।’

এর আগে গত ২২ জুন জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া রাজনৈতিক দল এনসিপি দলীয় প্রতীক হিসেবে শাপলা, কলম ও মোবাইল চেয়ে আবেদন করে।

গত ১৩ জুলাই সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানান, রাজনৈতিক দলের প্রতীক হিসেবে কাউকেই শাপলা দেওয়া হবে না।

সিইসি বলেন, ‘শাপলা দলের প্রতীক হিসেবে দিলে নাগরিক ঐক্যকে দিতে হবে। তবে কিছু আইনি ইস্যু আছে তো। এ জন্য কমিশনে বসে সিদ্ধান্ত নিয়েছি শাপলাকে আমরা প্রতীক হিসেবে রাখব না। কেউ শাপলা প্রতীক পাচ্ছে না। আমাদের সিদ্ধান্ত তাই-ই হোক।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

প্রথম বাংলাদেশী হিসেবে মাকালু শিখরে বাবর আলী
আজ সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
কোনো নারীই ‘ট্রফি’ হতে চায় না: প্রীতি জিনতা
‘একাত্তরের জামায়াত আর বর্তমান জামায়াত এক নয়’
নকলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ও পুরস্কার বিতরণ
ইরানের সঙ্গে আবার যুদ্ধের হুঁশিয়ারি ট্রাম্পের
বিশ্বকাপে যুক্তরাষ্ট্রেই খেলবে ইরান
আজ মহান মে দিবস
বিচ্ছেদ ভুলে ফের প্রেমে মশগুল হানিয়া আমির
বিয়ের আগে টানা লাউ খেয়েছেন যে অভিনেতী
নকলায় ক্ষতিকর রং মিশিয়ে আইসক্রিম তৈরি: ৩০ হাজার টাকা জরিমানা
রাজনৈতিক কারণে দায়ের করা ২৩ হাজার ৮৬৫টির বেশি মামলা প্রত্যাহার
হাম পরিস্থিতি আগামী মাসের মধ্যেই সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব
ইনুকে ‘টেনশন না করতে বলা’ দুই কনস্টেবল শাস্তির আওতায়
প্রথম নির্বাচনেই বাজিমাত, ভোটের বন্যায় ভাসলেন থালাপতি বিজয়
টঙ্গীতে মাদক অভিযানে পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ২৮
জার্মানি থেকে সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র!
দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস
শিক্ষামন্ত্রীর নতুন পিএস বিচারক ফারহান ইসতিয়াক
সংরক্ষিত নারী আসনের ৪৯ জন প্রার্থীর গেজেট কাল

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.