শনিবার, ২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩, ১৪ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

‘উপদেষ্টা আসিফ মুরাদনগরে ‘মাফিয়াতন্ত্র’ কায়েম করেছেন’

কলিকাল প্রতিনিধি

ছবি : দৈনিক কলিকাল

কুমিল্লার মুরাদনগরে উপদেষ্টা আসিফ মাহমুদ ‘মাফিয়াতন্ত্র’ কায়েম করেছেন। এ অভিযোগ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন।

তিনি বলেন, যারা জুলাই-আগস্টের আন্দোলনে সক্রিয় ছিলেন, ৫ আগস্টের পরেও তাদের ওপর দমন-পীড়ন বন্ধ হয়নি। বরং আসিফ মাহমুদের নির্দেশেই এসব নেতা-কর্মীকে জেলে পাঠানো হয়েছে।

সোমবার (০৪ আগস্ট) দুপুরে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে আটক বিএনপি ও অঙ্গসংগঠনের ১৩ নেতা-কর্মীর সঙ্গে সাক্ষাৎ শেষে এসব কথা বলেন তিনি।

নাছির উদ্দীন বলেন, পুরো বাংলাদেশে যেখানে ইতিবাচক রাজনৈতিক পরিবেশ বিরাজ করছে, সেখানে মুরাদনগরে দমন-পীড়নের রাজনীতি চলছে। আওয়ামী লীগের কোনো নেতা-কর্মী জেলে নেই, অথচ বিএনপি ও ছাত্রদলের ১৩ নেতা-কর্মী এখনো কারাগারে বন্দী। এটা প্রমাণ করে, আসিফ মাহমুদ তার ব্যক্তিগত পছন্দ-অপছন্দ অনুযায়ী মুরাদনগরকে শাসন করছেন।

তিনি আরও বলেন, নাজিম মাহমুদের গ্রেফতারের খবর শুনে তার মমতাময়ী মা হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। এটি শুধু একটি পরিবারের জন্য নয়, আমাদের রাজনৈতিক অঙ্গনের জন্যও গভীর বেদনার।

তিনি অবিলম্বে গ্রেফতারকৃত ১৩ নেতা-কর্মীর মুক্তির দাবি জানিয়ে বলেন, মুরাদনগরের জনগণ এ অন্যায়ের জবাব দেবে। এ সময় কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপুসহ মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি ও ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

প্রথম বাংলাদেশী হিসেবে মাকালু শিখরে বাবর আলী
আজ সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
কোনো নারীই ‘ট্রফি’ হতে চায় না: প্রীতি জিনতা
‘একাত্তরের জামায়াত আর বর্তমান জামায়াত এক নয়’
নকলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ও পুরস্কার বিতরণ
ইরানের সঙ্গে আবার যুদ্ধের হুঁশিয়ারি ট্রাম্পের
বিশ্বকাপে যুক্তরাষ্ট্রেই খেলবে ইরান
আজ মহান মে দিবস
বিচ্ছেদ ভুলে ফের প্রেমে মশগুল হানিয়া আমির
বিয়ের আগে টানা লাউ খেয়েছেন যে অভিনেতী
নকলায় ক্ষতিকর রং মিশিয়ে আইসক্রিম তৈরি: ৩০ হাজার টাকা জরিমানা
রাজনৈতিক কারণে দায়ের করা ২৩ হাজার ৮৬৫টির বেশি মামলা প্রত্যাহার
হাম পরিস্থিতি আগামী মাসের মধ্যেই সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব
ইনুকে ‘টেনশন না করতে বলা’ দুই কনস্টেবল শাস্তির আওতায়
প্রথম নির্বাচনেই বাজিমাত, ভোটের বন্যায় ভাসলেন থালাপতি বিজয়
টঙ্গীতে মাদক অভিযানে পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ২৮
জার্মানি থেকে সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র!
দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস
শিক্ষামন্ত্রীর নতুন পিএস বিচারক ফারহান ইসতিয়াক
সংরক্ষিত নারী আসনের ৪৯ জন প্রার্থীর গেজেট কাল

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.