শুধু সমালোচনায় সীমাবদ্ধ না থেকে সরকারের গৃহীত উন্নয়ন ও সংস্কারমূলক উদ্যোগগুলোর প্রশংসাও করা উচিত বলে মত দিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
সোমবার (৪ আগস্ট) ২০২৫-২৬ অর্থবছরের বাজেটের আওতায় আয়কর, মূল্য সংযোজন কর (ভ্যাট) ও কাস্টমস সংক্রান্ত কার্যক্রম বিষয়ক এক সেমিনারে তিনি এই মন্তব্য করেন।








