শনিবার, ২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩, ১৪ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

৫ আগস্ট

‘জুলাই ঘোষণাপত্র’ পাঠে অংশ নিতে ৮ জোড়া বিশেষ ট্রেন বরাদ্দ করলো সরকার

কলিকাল প্রতিনিধি

ছবি : সংগৃহীত

আগামী ৫ আগস্ট জাতীয় সংসদের সামনে আয়োজিত ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ অনুষ্ঠানে সারাদেশ থেকে ছাত্র ও জনসাধারণের অংশগ্রহণ নিশ্চিত করতে আট জোড়া (মোট ১৬টি) বিশেষ ট্রেন বরাদ্দ দিয়েছে সরকার।

এসব ট্রেনে মঙ্গলবারের (৫ আগস্ট) মধ্যে অংশগ্রহণকারীরা ঢাকায় পৌঁছাবেন এবং অনুষ্ঠান শেষে একই দিন রাতে ফিরতি যাত্রায় নিজ নিজ জেলায় ফিরে যাবেন।

পুরো ব্যবস্থাপনার প্রাথমিক ব্যয় ধরা হয়েছে প্রায় ৩০ লাখ ৪৬ হাজার টাকা। এ খরচ বহন করছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

বাংলাদেশ রেলওয়ের একাধিক সূত্র জানিয়েছে, জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরের অনুরোধের পর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় রোববার (৩ আগস্ট) রেলপথ মন্ত্রণালয়কে ট্রেন বরাদ্দে নির্দেশ দেয়। চিঠি পাওয়ার পরপরই রেল কর্তৃপক্ষ ট্রেনগুলোর রুট, সময়সূচি ও আসন সংখ্যা নির্ধারণ করে প্রস্তুতি সম্পন্ন করে।

সূত্রমতে, রংপুর, চট্টগ্রাম, সিলেট ও রাজশাহীর মতো দূরবর্তী অঞ্চল থেকে ট্রেনগুলো ছাড়বে ৪ আগস্ট রাত ও ৫ আগস্ট ভোরে। ঢাকার আশপাশের জেলা যেমন—গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী ও ফরিদপুর থেকে ট্রেন ছাড়বে অনুষ্ঠান শুরুর কিছু সময় আগে। অনুষ্ঠান শেষে রাত ৮টা থেকে ৯টার মধ্যে সব ট্রেন নিজ নিজ গন্তব্যের পথে ফিরবে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, রংপুর থেকে ১৪ কোচের একটি ট্রেনের জন্য সর্বোচ্চ ভাড়া নির্ধারণ করা হয়েছে সাড়ে ১০ লাখ টাকা। চট্টগ্রাম থেকে ১৬ কোচের ট্রেনের ভাড়া ধরা হয়েছে ৭ লাখ টাকার কিছু বেশি। অন্যান্য জেলাগুলোর ট্রেন ভাড়া স্থানভেদে ভিন্ন হবে।

পূর্বেও বিভিন্ন রাজনৈতিক দল গণসমাবেশে অংশ নিতে বিশেষ ট্রেন ব্যবহার করেছে। আজ (৩ আগস্ট) চট্টগ্রাম থেকে ছাত্রদলের শাহবাগ সমাবেশে অংশ নিতে ২০ কোচের একটি ট্রেন ভাড়া আনা হয়। একইভাবে জামায়াতে ইসলামীর সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশেও চারটি রুটে ট্রেন চলেছে, যার মোট ভাড়া ছিল প্রায় ৩২ লাখ টাকা।

রেলওয়ের কর্মকর্তারা জানিয়েছেন, নির্ধারিত নিয়ম অনুযায়ী যে কেউ ট্রেন ভাড়া নিতে পারে। সাধারণ ট্রেনভাড়ার তুলনায় বিশেষ ট্রেনের ভাড়া প্রায় ৩০ শতাংশ বেশি পড়ে।

রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম বলেন, “আমরা নিয়ম অনুযায়ী ট্রেন বরাদ্দ দিয়েছি। সরকার নিজেই এর খরচ বহন করছে, এটিই মূল বিষয়।”

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

প্রথম বাংলাদেশী হিসেবে মাকালু শিখরে বাবর আলী
আজ সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
কোনো নারীই ‘ট্রফি’ হতে চায় না: প্রীতি জিনতা
‘একাত্তরের জামায়াত আর বর্তমান জামায়াত এক নয়’
নকলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ও পুরস্কার বিতরণ
ইরানের সঙ্গে আবার যুদ্ধের হুঁশিয়ারি ট্রাম্পের
বিশ্বকাপে যুক্তরাষ্ট্রেই খেলবে ইরান
আজ মহান মে দিবস
বিচ্ছেদ ভুলে ফের প্রেমে মশগুল হানিয়া আমির
বিয়ের আগে টানা লাউ খেয়েছেন যে অভিনেতী
নকলায় ক্ষতিকর রং মিশিয়ে আইসক্রিম তৈরি: ৩০ হাজার টাকা জরিমানা
রাজনৈতিক কারণে দায়ের করা ২৩ হাজার ৮৬৫টির বেশি মামলা প্রত্যাহার
হাম পরিস্থিতি আগামী মাসের মধ্যেই সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব
ইনুকে ‘টেনশন না করতে বলা’ দুই কনস্টেবল শাস্তির আওতায়
প্রথম নির্বাচনেই বাজিমাত, ভোটের বন্যায় ভাসলেন থালাপতি বিজয়
টঙ্গীতে মাদক অভিযানে পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ২৮
জার্মানি থেকে সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র!
দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস
শিক্ষামন্ত্রীর নতুন পিএস বিচারক ফারহান ইসতিয়াক
সংরক্ষিত নারী আসনের ৪৯ জন প্রার্থীর গেজেট কাল

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.