শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩, ২৮ শাওয়াল ১৪৪৭, গ্রীষ্মকাল

ইসরায়েল থেকে ব্রাজিলের রাষ্ট্রদূত প্রত্যাহার

গাজা উপত্যকায় ইসরাইলি গণহত্যার কঠোর সমালোচনা করা অন্যতম দেশ ব্রাজিল। দেশটির প্রেসিডেন্ট লুলা দা সিলভা ইসরাইল থেকে তাদের রাষ্ট্রদূত প্রত্যাহার করেছেন। তবে ইসরাইলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বুধবার (২৯ মে) এ বিষয়ে সরকারি একটি গেজেট জারি করেছে ব্রাজিল সরকার।

গাজায় ইসরাইলি গণহত্যার বড় সমালোচক লুলা। এ বছরের শুরুতে ইসরাইলি হামলাকে হলোকাস্টের সঙ্গে তুলনা করেন তিনি। তার এমন মন্তব্যের পর ব্রাজিলের রাষ্ট্রদূতকে জনসাধারণের সামনে তিরস্কার করতে জেরুজালেমের জাতীয় হলোকাস্ট জাদুঘরে তলব করেছিলেন ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী ইসরাইল কাতজ। এ ছাড়া ইসরাইলে লুলাকে অবাঞ্চিত ঘোষণা করা হয়েছিল।

ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেছেন, তাদের দেশের রাষ্ট্রদূতকে অপমান করায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

গত বছরের ৭ অক্টোবর ইসরাইলে এই দশকের সবচেয়ে বড় হামলা চালায় হামাস। এর পরপরই গাজায় বিমান হামলা ও স্থল হামলা শুরু করে দখলদার ইরাইল। সাড়ে আট মাসেরও বেশি সময় ধরে চলা আগ্রাসনে এ পর্যন্ত ৩৬ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অর্ধেকরই বেশি নারী ও শিশু। আহত হয়েছেন ৮১ হাজারের বেশি।

জাতিসংঘসহ বিভিন্ন দেশ ও সংস্থা এই গণহত্যা বন্ধের আহ্বান জানালেও ইসরাইল সেসবে তোয়াক্কা না করে হামলা চালিয়েই যাচ্ছে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
‘শিক্ষক নিয়োগে মেধাবীদের নির্বাচন নিশ্চিত করা হবে’
‘এই দেশ আমাদের, অন্যকেউ গড়ে দিয়ে যাবেনা’
আজ হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
ইসরাইল-লেবাননের যুদ্ধবিরতিকে স্বাগত জানালেন জাতিসংঘ মহাসচিব
১৭ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে এক ব্যক্তিকে জীবিত উদ্ধার
বিদ্যুৎ উৎপাদনে কমিশনিং লাইসেন্স পেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র
শীঘ্রই জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বাড়াচ্ছে
হামের চিকিৎসায় এবার ৮ সদস্যের মেডিকলে বোর্ড গঠন
হজ কাদের জন্য ফরজ?
এনটিআরসিএ’র শিক্ষক শূন্যপদ ৭৭ হাজার
নতুন ২ দিবস পালনের সিদ্ধান্ত সরকারের
শুক্রবার রাতে ঢাকা ছাড়বে প্রথম হজ ফ্লাইট
বিসিএস পরীক্ষার সিলেবাসে আসছে পরিবর্তন
বেগম খালেদা জিয়াসহ ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচটি প্রতিষ্ঠান পেলো স্বাধীনতা পুরস্কার
প্রতিশোধ প্রতিহিংসা নয়, সহনশীলতাকে গুরুত্ব দিন: প্রধানমন্ত্রী
২৭ ভরি স্বর্ণালংকারসহ প্রতারক তান্ত্রিককে গ্রেফতার করেছে পিবিআই
রাজনীতির শিকার হয়ে অভিনয় ছাড়তে চেয়েছিলাম: প্রিয়াঙ্কা
নকলায় কায়দা বালিকা মাদরাসায় দাখিল পরীক্ষার্থীদের স্মরণীয় বিদায় অনুষ্ঠিত
কূটনৈতিক ফোরামে অংশ নিতে তুরস্ক যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.