শুক্রবার, ১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩, ১৩ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

৫ বিসিএস’র ফল প্রকাশের রোডম্যাপ দিয়েছে পিএসসি

সরকারি চাকরিপ্রত্যাশীদের জট কমানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। চলমান বিসিএস প্রক্রিয়ার জট নিরসন এবং ফল প্রকাশে সময়ক্ষেপণ কমানোর লক্ষ্যে ৫ বিসিএস’র ফল প্রকাশের রোডম্যাপ দিয়েছে কমিশন।

আজ মঙ্গলবার (৩ জুন) পিএসসি সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে রোডম্যাপ প্রকাশ করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫ সালের জন্য পিএসসি রোডম্যাপ প্রণয়ন করেছে। উক্ত সময়ের মধ্যে তিনটি বিসিএস-এর (৪৪তম, ৪৫তম এবং ৪৮তম) চূড়ান্ত ফল প্রকাশ করা হবে। আগামী ৩০শে জুন ৪৪তম বিসিএস, ২২শে সেপ্টেম্বর ৪৮তম বিসিএস এবং ১০ই ডিসেম্বর ৪৫তম বিসিএস’র চূড়ান্ত ফল প্রকাশ করা হবে। এই লক্ষ্যে কমিশন আগামী ১৯শে জুন ৪৫তম বিসিএস’র লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে মৌখিক পরীক্ষার সময়সূচি প্রদান করবে।

এতে আরও বলা হয়, যাদের একই সঙ্গে ৪৫তম বিসিএস’র মৌখিক পরীক্ষা ও ৪৬তম বিসিএস’র লিখিত বা ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা থাকবে তাদের উক্ত পরীক্ষার এক মাস পূর্বে বা এক মাস পর ৪৫তম বিসিএস’র মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। কোন প্রার্থীর দুটি পরীক্ষা যেন ওভারল্যাপিং না হয় সেই লক্ষ্যে কমিশন এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। দেশে সরকারি চিকিৎসক সংকটের কারণে ৪৮তম বিসিএস’কে (বিশেষ) সর্বাধিক গুরুত্ব প্রদান করা হচ্ছে। গত ২৭শে মে বিশেষ বিসিএস’র গেজেট প্রকাশিত হওয়ার পরপরই কালক্ষেপণ না করে গত ২৯শে মে ৪৮তম বিসিএস’র বিজ্ঞপ্তি জারি করা হয়। ৪৮তম বিসিএস’র এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষা আগামী ১৮ই জুলাই অনুষ্ঠিত হবে। উক্ত বিসিএস’র এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষার ফলাফল আগামী ২১শে জুলাই প্রকাশ করা হবে এবং চূড়ান্ত ফলাফল ২২শে সেপ্টেম্বর প্রকাশ করা হবে। ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা ১৯শে সেপ্টেম্বর এবং লিখিত পরীক্ষা ২৭শে নভেম্বর থেকে শুরু হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নিয়মিত বিসিএস’র বিজ্ঞপ্তি জারির দুই মাস পর প্রিলিমিনারি পরীক্ষা এবং প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশের দুই মাস পর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। উল্লিখিত পরীক্ষা তারিখসমূহ অনিবার্য কারণে কিছুটা পরিবর্তন হতে পারে। তবে কমিশন তা বাস্তবায়নের জন্য সর্বাত্মক চেষ্টা করবে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

বিশ্বকাপে যুক্তরাষ্ট্রেই খেলবে ইরান
আজ মহান মে দিবস
বিচ্ছেদ ভুলে ফের প্রেমে মশগুল হানিয়া আমির
বিয়ের আগে টানা লাউ খেয়েছেন যে অভিনেতী
নকলায় ক্ষতিকর রং মিশিয়ে আইসক্রিম তৈরি: ৩০ হাজার টাকা জরিমানা
রাজনৈতিক কারণে দায়ের করা ২৩ হাজার ৮৬৫টির বেশি মামলা প্রত্যাহার
হাম পরিস্থিতি আগামী মাসের মধ্যেই সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব
ইনুকে ‘টেনশন না করতে বলা’ দুই কনস্টেবল শাস্তির আওতায়
প্রথম নির্বাচনেই বাজিমাত, ভোটের বন্যায় ভাসলেন থালাপতি বিজয়
টঙ্গীতে মাদক অভিযানে পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ২৮
জার্মানি থেকে সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র!
দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস
শিক্ষামন্ত্রীর নতুন পিএস বিচারক ফারহান ইসতিয়াক
সংরক্ষিত নারী আসনের ৪৯ জন প্রার্থীর গেজেট কাল
দাম বাড়ল সয়াবিন তেলের
প্রাথমিক শিক্ষার্থীদের নতুন ইউনিফর্মের নকশা উপস্থাপন
যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম চার বছরের মধ্যে সর্বোচ্চ
বিরোধী দলীয় এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী
বাজেটে চাপ পড়ার কোনো সম্ভাবনা নেই: প্রধানমন্ত্রী
৮ মে মুক্তি পাচ্ছে থালাপতি বিজয়ের শেষ সিনেমা ‘জন নায়কন’

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.