শনিবার, ২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩, ১৪ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচেও বাংলাদেশের হার

পাকিস্তানের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচেও হেরেছে বাংলাদেশ। এই হারের ফলে ৩-০ ব্যবধানে সিরিজ হেরে হোয়াইটওয়াশের স্বাদ পেল টাইগাররা। পাকিস্তানের হয়ে দারুণ এক সেঞ্চুরি হাঁকিয়েছেন মোহাম্মদ হারিস।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ। এদিন ওপেনিং জুটিতে উড়ন্ত সূচনা পায় টাইগাররা। দুই ওপেনার তানজিদ হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমনের ব্যাটে চড়ে এগোতে থাকে বাংলাদেশের ইনিংস। ধুমধাড়াক্কা ব্যাটিংয়ে এগিয়েছেন দুজন।

বেশি মারমুখি ছিলেন ইমন। তানজিদও আগাতে থাকেন সাবলীল ব্যাটিংয়ে। পাওয়ারপ্লের ৬ ওভারে বিনা উইকেটে ৫৩ রান তোলে বাংলাদেশ। দারুণ কার্যকরী ব্যাটিংয়ে দ্রুতই ফিফটি ছুঁয়ে ফেলেন ইমন। ধীরে ধীরে হাত খুলে মারতে শুরু করেন তানজিদও। ফিফটির পথেই ছিলেন তিনি।

ওপেনিং জুটি পার করে ১০০। তানজিদ ফিফটির একদম কাছে গিয়ে থেমেছেন। দলের ১১০ রানের মাথাতে ৩২ বলে ৪২ রানের ইনিংস খেলে বিদায় নেন তানজিদ তামিম। ইমন ফিরেছেন পরের ওভারেই। ৩৪ বলে ৬৬ রানের ঝলমলে এক ইনিংস খেলে আউট হয়েছেন তিনি। দ্রুত দুই ওপেনারের উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে যায় বাংলাদেশ।

সেই চাপ শক্ত হাতে সামাল দিয়েছেন লিটন দাস এবং তাওহিদ হৃদয়। কার্যকরী ব্যাটিংয়ে দলের ইনিংসকে এগিয়ে নিয়ে যেতে থাকেন দুজন। লিটন ১৮ বলে ২২ রান করে থামেন দলের ১৬২ রানের মাথায়। এরপর কিছুটা ছন্দপতন হয় বাংলাদেশের। লিটনের পর বিদায় নেন শামীম হোসেন পাটোয়ারী এবং তাওহিদ হৃদয়ও। ৪ বলে ৮ রানের ক্যামিও খেলেন শামীম। ১৮ বলে ২৫ রান করেছেন হৃদয়।

শেষ দিকে ছোট্ট ঝড়ো ইনিংস খেলেন জাকের আলী অনিক। ৯ বলে ১৫ রান করেছেন তিনি। এছাড়া তানজিম হাসান সাকিব অপরাজিত ছিলেন ৩ বলে ৮ রান করে। নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৯৬ রানের সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ।

পাকিস্তানের হয়ে ২টি করে উইকেট নিয়েছেন হাসান আলী এবং আব্বাস আফ্রিদি। ১টি করে উইকেট তোলেন ফাহিম আশরাফ এবং শাদাব খান।

জবাব দিতে নেমে প্রথম ওভারেই সাহিবজাদা ফারহানের উইকেট হারিয়েছে পাকিস্তান। ৪ বলে ১ রান করে বিদায় নেন ফারহান। তাকে ফিরিয়েছেন মেহেদী হাসান মিরাজ। এরপর দলের হাল ধরেন সাইম আইয়ুব এবং মোহাম্মদ হারিস। ধুমধাড়াক্কা ব্যাটিংয়ে পাওয়ারপ্লের ফায়দা লুটেছেন দুজন। ৬ ওভারে ১ উইকেট হারিয়ে ৫৬ রান তোলে পাকিস্তান।

পাওয়ারপ্লে শেষেও ছুটেছে সাইম-হারিসের জুটি। আগ্রাসী ব্যাটিংয়ে ফিফটির দিকে আগাচ্ছিলেন দুজন। ফিফটির অনেক কাছে গিয়ে থেমেছেন সাইম। ২৯ বলে ৪৫ রানের ইনিংস খেলে দলের ১০০ রানের মাথাতে বিদায় নেন তিনি, সাইমকে ফিরিয়েছেন তানজিম হাসান সাকিব।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

প্রথম বাংলাদেশী হিসেবে মাকালু শিখরে বাবর আলী
আজ সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
কোনো নারীই ‘ট্রফি’ হতে চায় না: প্রীতি জিনতা
‘একাত্তরের জামায়াত আর বর্তমান জামায়াত এক নয়’
নকলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ও পুরস্কার বিতরণ
ইরানের সঙ্গে আবার যুদ্ধের হুঁশিয়ারি ট্রাম্পের
বিশ্বকাপে যুক্তরাষ্ট্রেই খেলবে ইরান
আজ মহান মে দিবস
বিচ্ছেদ ভুলে ফের প্রেমে মশগুল হানিয়া আমির
বিয়ের আগে টানা লাউ খেয়েছেন যে অভিনেতী
নকলায় ক্ষতিকর রং মিশিয়ে আইসক্রিম তৈরি: ৩০ হাজার টাকা জরিমানা
রাজনৈতিক কারণে দায়ের করা ২৩ হাজার ৮৬৫টির বেশি মামলা প্রত্যাহার
হাম পরিস্থিতি আগামী মাসের মধ্যেই সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব
ইনুকে ‘টেনশন না করতে বলা’ দুই কনস্টেবল শাস্তির আওতায়
প্রথম নির্বাচনেই বাজিমাত, ভোটের বন্যায় ভাসলেন থালাপতি বিজয়
টঙ্গীতে মাদক অভিযানে পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ২৮
জার্মানি থেকে সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র!
দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস
শিক্ষামন্ত্রীর নতুন পিএস বিচারক ফারহান ইসতিয়াক
সংরক্ষিত নারী আসনের ৪৯ জন প্রার্থীর গেজেট কাল

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.