শুক্রবার, ১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩, ১৩ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

বিকেলে বিসিবি সভাপতির চেয়ারে বসছেন বুলবুল!

মধ্যরাতে বাংলাদেশের ক্রিকেটে ঘটে গেছে নাটকীয় ঘটনা। তাতে বদলে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নেতৃত্ব। ফারুক আহমেদের কাউন্সিলর মনোনয়ন প্রত্যাহার করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। ফলে সভাপতি হিসেবে থাকার অধিকার হারিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৯ মে) রাতে বিসিবি পরিচালক পদে ফারুক আহমেদের মনোনয়ন বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে এনএসসি।  গত বছরের আগস্টে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর নাজমুল হাসান পাপনের স্থলাভিষিক্ত হয়েছিলেন তিনি। আরেক আগস্ট আসার আগেই পালাবদল হচ্ছে বোর্ডে।

শুক্রবার (৩০ মে) বিসিবির সভাপতির চেয়ারে বসতে যাচ্ছেন আমিনুল ইসলাম বুলবুল। বাংলাদেশ জাতীয় দলের সাবেক এ অধিনায়ককে নতুন করে কাউন্সিলর মনোনয়ন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। যার অনুমোদন দিয়েছে বিসিবি।

এদিন বিকেলে বিসিবির পরিচালনা পর্ষদের সভা রয়েছে। সেখানেই আমিনুল ইসলামকে নতুন সভাপতি নির্বাচিত করা হতে পারে।

এবার বিপিএলে ক্রিকেটারদের পারিশ্রমিক ইস্যুতে দেশের ক্রীকেটাঙ্গন ছিল টালমাটাল। যা নিয়ে সত্যানুসন্ধান কমিটির রিপোর্ট প্রকাশ করেছে এনএসসি। রিপোর্টে সার্বিক অব্যবস্থাপনার দায় দেয়া হয়েছে বিসিবি সভাপতি ফারুককে। তার মনোনয়ন বাতিলে এর পাশাপাশি পরিচালকদের অনাস্থা প্রদানের বিষয়টি এনএসসি সামনে এনেছে।

এদিকে ফারুকের কাউন্সিলর মনোনয়ন বাতিলের পরই রাতে অনলাইনে সভা করে বিসিবির পরিচালনা পর্ষদ। সেখানেই আমিনুল ইসলাম বুলবুলকে কাউন্সিলর হিসেবে অনুমোদন দেয়া হয় বলে জানিয়েছেন বিসিবির সিনিয়র একজন পরিচালক। তিনি বলেন, যে সিদ্ধান্ত আমরা হাতে পেয়েছি তাতে বোর্ডের সকল পরিচালকের উপস্থিতিতে অনুমোদন দেয়া হয়েছে। নতুন করে একজন কাউন্সিলর অনুমোদন ও প্রত্যাহার করা হয়েছে আরেকজনকে (ফারুক আহমেদ)। যেহেতু পরবর্তী পদক্ষেপ নির্বাচন, অতিসত্বর বোর্ড সভাপতি ঘোষণা করা হবে। সম্ভবত (শুক্রবার) বিকেলেই তা সম্পন্ন হবে।

বিসিবি পরিচালকদের এ সভায় আকরাম খানও উপস্থিত ছিলেন বলে জানান তিনি। এর আগে বৃহস্পতিবার বিসিবি সভাপতি ফারুক আহমেদের প্রতি অনাস্থা জানিয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে চিঠি দিয়েছিলেন আট পরিচালক। সেখানে বর্তমান বোর্ড পরিচালকদের মধ্যে স্বাক্ষর করেননি কেবল আকরাম খান। তিনি আবার ফারুক আহমেদের নিকটাত্মীয়। তবে রাতের সভায় জাতীয় দলের সাবেক অধিনায়ক আকরামও উপস্থিত ছিলেন।

সবমিলিয়ে আজই ঘোষণা হতে পারে বিসিবির নতুন সভাপতি। আগামী অক্টোবরে বিসিবির নির্বাচনের পুর্ব পর্যন্ত অন্তর্বর্তী সভাপতি হিসেবে দায়িত্ব পেতে পারেন বুলবুল। নতুন করে যিনিই দেশের ক্রিকেটের প্রধান পদে আসীন হবেন, তার মেয়াদ হতে যাচ্ছে ৪ মাস। এরপর নির্বাচনের মাধ্যমে আসবে নতুন ক্রিকেট বোর্ড।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

বিচ্ছেদ ভুলে ফের প্রেমে মশগুল হানিয়া আমির
বিয়ের আগে টানা লাউ খেয়েছেন যে অভিনেতী
নকলায় ক্ষতিকর রং মিশিয়ে আইসক্রিম তৈরি: ৩০ হাজার টাকা জরিমানা
রাজনৈতিক কারণে দায়ের করা ২৩ হাজার ৮৬৫টির বেশি মামলা প্রত্যাহার
হাম পরিস্থিতি আগামী মাসের মধ্যেই সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব
ইনুকে ‘টেনশন না করতে বলা’ দুই কনস্টেবল শাস্তির আওতায়
প্রথম নির্বাচনেই বাজিমাত, ভোটের বন্যায় ভাসলেন থালাপতি বিজয়
টঙ্গীতে মাদক অভিযানে পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ২৮
জার্মানি থেকে সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র!
দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস
শিক্ষামন্ত্রীর নতুন পিএস বিচারক ফারহান ইসতিয়াক
সংরক্ষিত নারী আসনের ৪৯ জন প্রার্থীর গেজেট কাল
দাম বাড়ল সয়াবিন তেলের
প্রাথমিক শিক্ষার্থীদের নতুন ইউনিফর্মের নকশা উপস্থাপন
যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম চার বছরের মধ্যে সর্বোচ্চ
বিরোধী দলীয় এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী
বাজেটে চাপ পড়ার কোনো সম্ভাবনা নেই: প্রধানমন্ত্রী
৮ মে মুক্তি পাচ্ছে থালাপতি বিজয়ের শেষ সিনেমা ‘জন নায়কন’
পারমাণবিক শক্তি ব্যবহারে ৩৩তম দেশ বাংলাদেশ
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.