শনিবার, ৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩, ২১ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

নালিতাবাড়ীতে গণগ্রন্থাগার’র পাঠ প্রতিযোগিতায় সেরা নকলার হাসান

শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলায় ‘আজিমুন নেছা তামিজ উদ্দিন স্মৃতি গণগ্রন্থাগার’র আয়োজনে দক্ষতার সহিত সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার বিষয়ক রচনা ও উপস্থিত পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রসাশন ও ঐক্যবদ্ধ ছাত্র সংগঠনের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত প্রতিযোগিতায় নকলা প্রেসক্লাবের সদস্য, পেশাদার ভয়েজার ও ভিডিও এডিটর সরকারি নাজমুল স্মৃতি কলেজের শিক্ষার্থী তরুণ সাংবাদিক হাসান মিয়া প্রথম স্থান অধিকার করেন।

এছাড়া প্রতিযোগিতায় দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেন যথাক্রমে সরকারি নাজমুল স্মৃতি কলেজের শিক্ষার্থী আল-আমিন এবং ময়মনসিংহের নাসিরাবাদ বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থী আবু রাসেল।

সোমবার (২৬ মে) গণগ্রন্থাগারের সম্মুখে ‘বই পড়ি প্রযুক্তি আসক্তি রোধ করি, বই পড়ি জ্ঞানভিত্তিক সমাজ গড়ি’– এই প্রতিপাদ্যকে ধারণ করে দিনব্যাপি প্রতিযোগিতা চলে। এতে ময়মনসিংহ বিভাগের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।

স্থানীয় শিক্ষানুরাগী শাহিন আলমের সঞ্চালনায় প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন সচেতন নাগরিক কমিটি (সনাক) এর নালিতাবাড়ী শাখার সহ-সভাপতি মো. মশিউর রহমান মুছা ও বন্ধু ফাউন্ডেশনের জেলা ব্যবস্থাপক মো. মুশফিকুর রহমান।

প্রতিযোগিতা শেষে, গণগ্রন্থাগারের সাধারণ সম্পাদক খন্দকার আব্দুল আলীম-এর সভাপতিত্বে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববি।

এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

শিক্ষাই হবে চীন-বাংলাদেশ সম্পর্কের সেতুবন্ধন
তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা: ট্রাম্প
‘দেশের রাজনীতিতে এখনো কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি’
আইন প্রণয়ন, বদলি বা পদায়নে সরকারের হস্তক্ষেপ করার কোনো সুযোগ নেই
শুভেন্দু অধিকারী হচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী
‘আপোষহীন দেশনেত্রী’ বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক পুরস্কারে ভূষিত
হাসনাত-সারজিসকে নিয়ে রাশেদ খান’র বিস্ফোরক তথ্য প্রকাশ
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
আমি সবসময় কাজের মাধ্যমে দেশকে প্রতিনিধিত্ব করার চেষ্টা করি: ভাবনা
কুরবানি ওয়াজিব হয় কখন!
২৩ দিন পর ইস্টার্ন রিফাইনারীতে আবারও উৎপাদন শুরু
ঈদুল আজহার ছুটি সাত দিন
নতুন পাঁচ উপজেলা গঠন
মির্জা আব্বাসের সুস্থতা কামনা করে নাসীরুদ্দীনের বার্তা
জিয়াউর রহমানের জীবনী নিয়ে নাটক ‘জেড’ আসছে
‘থ্রি ইডিয়টস ২’-এ যুক্ত হচ্ছে আরও এক ‘ইডিয়ট’
কোস্টগার্ডের বহরে যুক্ত হচ্ছে অত্যাধুনিক হেলিকপ্টার
প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ
সহকারী হত্যাকাণ্ডে শুভেন্দুর নিশানায় তৃণমূল
সমালোচকদের বিরুদ্ধে প্রভার সমালোচনা!

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.