বিশেষ অভিযানে দেশব্যাপী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাপক সংখ্যক গ্রেফতার ও অস্ত্র উদ্ধার করেছে। ১৪ মে ২০২৫ তারিখে পরিচালিত অভিযানে মোট ১৭১৪ জনকে গ্রেফতার করা হয়। এরমধ্যে ১০৩৪ জন মামলা ও ওয়ারেন্টভিত্তিক এবং ৬৮০ জন অন্যান্য অভিযোগে গ্রেফতার হন।
অভিযানে উদ্ধার করা হয় বিভিন্ন ধরনের অবৈধ আগ্নেয়াস্ত্র, ধারালো অস্ত্র ও গোলাবারুদ। উদ্ধারকৃত অস্ত্রের তালিকায় রয়েছে ০১ টি বিদেশী পিস্তল, ০২ টি এলজি, ০৬ রাউন্ড গুলি, ০২ রাউন্ড কার্তুজ, ০৪ টি চাকু, ০৪ টি চাপাতি, ০১ টি কুড়াল, ০১ টি কাঁচি, ০১ টি রামদা ও ০৫ টি ছুড়ি।
এই অভিযানের মাধ্যমে শুধুমাত্র অপরাধীদের গ্রেফতার করাই নয়, বরং সংঘটিত বা সম্ভাব্য অপরাধের ঝুঁকি অনেকাংশে হ্রাস করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা।
তারা আরও জানান, সাম্প্রতিক সময়ে অপরাধ প্রবণতা বাড়ায় নিয়মিত অভিযান চালানো হচ্ছে এবং এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সাধারণ মানুষকেও সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।








