শুক্রবার, ১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩, ১৩ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

আ. লীগ নিষিদ্ধের দাবিতে জুমার পর জমায়েতের ডাক এনসিপির

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আজ (শুক্রবার) জুমার নামাজের পর বড় জমায়েতের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি। দুপুর ১২টার পর যমুনার সামনে থেকে সরে এসে আন্দোলনকারীরা মঞ্চের সামনে অবস্থান নিয়েছেন।

বড় জামায়েতর লক্ষ্যে সমাবেশের জন্য ট্রাক দিয়ে মঞ্চ তৈরি করা হয়েছে। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার পূর্ব পাশে ফোয়ারার সামনে এ মঞ্চের সামনেই অবস্থান নিয়েছে তারা।

এদিকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের রাস্তার দিক থেকে, কাকরাইল মসজিদের দিকের রাস্তায় পুলিশ ব্যারিকেড বসিয়ে যান চলাচল বন্ধ করে রেখেছে।

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানিয়ে গতকাল রাত থেকে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে বিক্ষোভ কর্মসূচি চালিয়ে আসছে এনসিপি।

এর আগে সকাল ১০টার দিকে দেখা গেছে, ৫টি ট্রাক একসঙ্গে করে ওপরে সামিয়ানা লাগিয়ে এই অস্থায়ী মঞ্চ নির্মাণের কাজ করছেন শ্রমিকরা।

এদিকে নাগরিক পার্টির এ কর্মসূচি ঘিরে হোটেল ইন্টারকন্টিনেন্টালের দিক থেকে কাকরাইল মসজিদের দিকের রাস্তায় পুলিশ ব্যারিকেড বসিয়ে যান চলাচল বন্ধ করে দিয়েছে।

এ দিকে গতকাল বৃহস্পতিবার রাত থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ কর্মসূচি শুরু করে। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে দেখা যায়, যমুনার প্রধান ফটলের সামনে বিক্ষোভ করছেন এনসিপির নেতাকর্মীরা। আওয়ামী লীগ ও শেখ হাসিনার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিচ্ছেন তারা।

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আজ (শুক্রবার) বাদ জুমা বড় জমায়েতের ডাক দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার পূর্ব পাশে ফোয়ারার সামনে এই জমায়েত হবে। এতে দল মত নির্বিশেষে সবাইকে অংশ নেয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

শুক্রবার সকালে যমুনার সামনে চলমান বিক্ষোভ কর্মসূচি থেকে এই জমায়েতের ডাক দেন হাসনাত আবদুল্লাহ। পরে যমুনার সামনে সংবাদ সম্মেলন করা হয়।

হাসনাত বলেন, সার্ক ফোয়ারার সামনে মঞ্চ নির্মাণের কাজ শুরু হয়েছে। সেখানে বাদ জুমা জনসমুদ্র হবে। আজকে তারা বুঝতে পারবেন কারা আওয়ামী লীগ নিষিদ্ধ চায়।

এদিকে যমুনার সামনে গতকাল বৃহস্পতিবার রাত ১০টা থেকে শুরু হওয়া বিক্ষোভ বিরামহীনভাবে চলে। এনসিপিসহ বিভিন্ন দলের নেতা-কর্মী-সমর্থকেরা অবস্থান নিয়ে এই কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।

কর্মসূচিতে ‘জুলাই আমার চেতনা, জুলাই আমার বিশ্বাস’, ‘বাংলাদেশের জনগণ নেমে আসুন, নেমে পড়ুন’, ‘ঢাকার জনগণ নেমে আসুন, নেমে পড়ুন’, ‘সাঈদ-আসিফ-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘ওয়াসিম-সাঈদ-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘ব্যান ব্যান আওয়ামী লীগ’, ‘আওয়ামী লীগকে নিষিদ্ধ, করতে হবে করতে হবে’, ‘সারা বাংলায় খবর দে, আওয়ামী লীগের কবর দে’, ‘লীগ ধর, জেলে ভর’ ইত্যাদি স্লোগান দিচ্ছেন।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

বিচ্ছেদ ভুলে ফের প্রেমে মশগুল হানিয়া আমির
বিয়ের আগে টানা লাউ খেয়েছেন যে অভিনেতী
নকলায় ক্ষতিকর রং মিশিয়ে আইসক্রিম তৈরি: ৩০ হাজার টাকা জরিমানা
রাজনৈতিক কারণে দায়ের করা ২৩ হাজার ৮৬৫টির বেশি মামলা প্রত্যাহার
হাম পরিস্থিতি আগামী মাসের মধ্যেই সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব
ইনুকে ‘টেনশন না করতে বলা’ দুই কনস্টেবল শাস্তির আওতায়
প্রথম নির্বাচনেই বাজিমাত, ভোটের বন্যায় ভাসলেন থালাপতি বিজয়
টঙ্গীতে মাদক অভিযানে পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ২৮
জার্মানি থেকে সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র!
দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস
শিক্ষামন্ত্রীর নতুন পিএস বিচারক ফারহান ইসতিয়াক
সংরক্ষিত নারী আসনের ৪৯ জন প্রার্থীর গেজেট কাল
দাম বাড়ল সয়াবিন তেলের
প্রাথমিক শিক্ষার্থীদের নতুন ইউনিফর্মের নকশা উপস্থাপন
যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম চার বছরের মধ্যে সর্বোচ্চ
বিরোধী দলীয় এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী
বাজেটে চাপ পড়ার কোনো সম্ভাবনা নেই: প্রধানমন্ত্রী
৮ মে মুক্তি পাচ্ছে থালাপতি বিজয়ের শেষ সিনেমা ‘জন নায়কন’
পারমাণবিক শক্তি ব্যবহারে ৩৩তম দেশ বাংলাদেশ
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.