দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ২৭৪৪ দশমিক ৯৬ মিলিয়ন বা ২৭ দশমিক ৪৪ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
আজ মঙ্গলবার (৬ মে) কেন্দ্রেীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।
বাংলাদেশ ব্যাংকের সবশেষ তথ্য অনুযায়ী, চলতি মাসের ৬ তারিখ পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ২৭৪৪ দশমিক ৯৬ মিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ এখন ২২০৬১ দশমিক ৯০ মিলিয়ন মার্কিন ডলার।








